চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে গ্রাম ও শহরের পার্থক্য বিলীন

মাসকাওয়াথ আহসান মাসকাওয়াথ আহসান
১১:২৩ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৬
মতামত
A A

গ্রামীণ জীবনের নিখাদ সরলতার এক অনবদ্য সৌন্দর্য্য আছে। এমনকী গ্রাম্য পরিবেশে গালিগালাজ, হাতাহাতি, চুলোচুলি, গুজব নিয়ে লোফালুফি এসবের মাঝেও রয়েছে সাহজিক নান্দনিকতা। কিন্তু জীবনে যেহেতু স্পেস এবং টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়; তাই মেট্রোপলিটানে ঐ গ্রাম্য সুন্দর বিষয়গুলো খুবই অসুন্দর দেখায়।

ধরা যাক, গ্রামে কোনো কৃষক স্বামী সারাদিন রোদ মাথায় নিয়ে ক্ষেতে কাজ করে এসে খেতে বসে দেখলো খাবার পানি নেই; সে তখন উঠোন থেকে একটা চেলাকাঠ তুলে স্ত্রীকে আঘাত করলে কৃষক বধু ডুকরে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী ছুটে আসে। মানবিকতা নিয়েই তারা আসে। অন্ততঃ একজন নারীকে নির্যাতনের হাত থেকে বাঁচানোর মানুষ আছে গ্রামে।

অবশ্য কৃষকগৃহের ঘটনাটি মাতবর সাব পর্যন্ত কেউ পৌঁছে দিলে সালিশ বসে। কৃষক বধুর পক্ষে বানিয়ে ছানিয়ে অনেক সাক্ষ্য উপস্থাপিত হয়। কখনো কৃষকের পক্ষে বানিয়ে ছানিয়ে অনেক সাক্ষ্য উপস্থাপিত হয়। এরপর কৃষককে কানধরে উঠবস করানো হয়। অথবা দোষী সাব্যস্ত হলে কৃষক বধুকে তিরস্কার করে মাতবর সাব।

এই সালিশ শেষে বিপুল বিনোদন নিয়ে ফিরে যায় গ্রামবাসী। কেউই চেষ্টা করে না কৃষককে বোঝালো না; যে কোন পরিস্থিতিতে নারীর গায়ে হাত তুলতে নেই। কেউই কৃষক বধূকে বোঝালো না একটা মানুষ এতো খেটে-খুটে রোদ থেকে এলো, তার প্রথম প্রয়োজন একটু পানি। মানে ম্যারেজ কাউন্সেলিং-এর কোনো ধারণা তো বিজনগ্রামে গড়ে ওঠেনি।

ঘরে ঘরে পরচর্চার একটা টাটকা বিষয় পেয়ে যাওয়ায়; গ্রামে আনন্দের একটা উপলক্ষ তৈরি হয়। দুটিপক্ষ হিতৈষী সেজে কৃষক ও তার বধূকে ভাংচি দেয়। এই ভিলেজ পলিটিক্সের প্যাঁচে পড়ে স্বামী-স্ত্রীর কেউ একজন আত্মহত্যা করে বসলে ভাংচি-সমাজ উঠোনে লুটিয়ে পড়ে কাঁদাকাটি করে। থানা-পুলিশ হয়। কয়েকদিন গ্রামবাসী ইনিয়ে বিনিয়ে আত্মহত্যার গল্পটিকে ঘিরে কৃষক ও কৃষকবধূর (যেই আত্মহত্যা করুক না কেনো) চরিত্রহানি করতে থাকে। সেটাও শোকের উৎসব; খিস্তি খেউড়ের যাত্রাপালা। আরেকটি নতুন ঘটনা না ঘটা পর্যন্ত বিনোদনহীন জীবনে ঐ আত্মহত্যার গল্পটির শাখা প্রশাখা নিয়ত বিনোদন দিতে থাকে।

বিজন গ্রামের সংস্কৃতি এমনই; সেই অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসার চেষ্টাতেই গরীব কৃষক রক্ত-পানি করা টাকা খরচ করে ছেলে-মেয়েদের শিক্ষিত করে তোলে। কৃষক বধূ স্বপ্ন দেখে তার মেয়েটি মতো শিক্ষিত হবে। ঘুঁটের ডালি নিয়ে সে ঘুরবে না সারাজীবন।

Reneta

এই যে শিক্ষিত হয়ে মেট্রোপলিটানে আসা এ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। কিন্তু মেট্রোপলিটানে একটি শিক্ষিত দম্পতির জীবনে যদি ও ফেলে আসা গ্রামীণ জীবনের পুনরাবৃত্তি ঘটে এবং কথিত শিক্ষিত বন্ধু-সহকর্মী সমাজ যদি অবিকল সেই গ্রামের দৃশ্য বিনির্মাণ করে; তখন বুক শেলফের বইগুলো জিভ কাটে লজ্জায়। আধুনিক পোশাক গুলো মুচকি হাসে। এমন কী কফি শপের কফিও বিব্রত হয়।

সংকট গ্রামীণ ও নগর জীবন দুই জায়গাতেই থাকে; সংকট ছাড়া জীবন হয় না। কিন্তু এই সংকটের সমাধানের আঙ্গিক-ভাষারীতি-আচরণবিধিতে পার্থক্য থাকা খুবই জরুরি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রাম-শহর
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT