চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারুফার কষ্টে গড়া পিচ নষ্ট করল কারা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৫, জুন ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বড় ভাই আল-আমিনকে নিয়ে পিচ তৈরি করে তাতে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটার মারুফা আক্তার। করোনাকালে বিকেএসপি বন্ধ থাকায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার রেলওয়ের পরিত্যক্ত মাঠটিই ছিল নিজেকে প্রস্তুত করার মঞ্চ।

কিন্তু মারুফার ক্রিকেট অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছেন কয়েকজন স্থানীয়। রাতের অন্ধকারে উইকেটে কুপিয়ে অনুশীলনের অনুপযোগী করে রাখেন। গতকাল শুক্রবার এই অবস্থা দেখে স্থানীয় জনপ্রতিনিধি শরণাপন্ন হন মারুফা। তাদের সহযোগিতায় সেখানে আবার অনুশীলন শুরুর অনুমতি পান এই পেস বোলিং অলরাউন্ডার।

চ্যানেল আই অনলাইনকে মারুফা বলেন, ‘মাঠ পেরিয়ে বল একবার শস্যভূমিতে যাওয়ায় কেউ এই কাজ করেছে। আমার বড় ভাইকে নিয়ে অনেক পরিশ্রম করে উইকেট বানিয়েছিলাম। এটি ঠিক করে আবার অনুশীলন শুরু করতে হবে। স্থানীয় চেয়ারম্যান ফেনসি বেগম এগিয়ে না এলে হয়ত এই মাঠে আমার আর অনুশীলন করাই হত না।’

কৃষক বাবার সম্ভাবনাময় মেয়ে মারুফা বয়সভিত্তিক পর্যায় পেরিয়ে খেলতে চান জাতীয় দলে। অভাব-অনটনে খেলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও ভাবছিলেন বিকেএসপির এই শিক্ষার্থী।

করোনার প্রথম ওয়েভ যখন বাংলাদেশে তখন বাবার সঙ্গে কৃষিকাজে মন দেন টাইগ্রেস পেসার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুদানে মারুফা স্বপ্নের পথে পা বাড়াচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেটনীলফামারীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT