চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি পোড়ে, মন পোড়ে না?

তুষার কান্তি সরকারতুষার কান্তি সরকার
৫:৩৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
মতামত
A A

এ দেশ আমার। আমার বাবার। আমার ঠাকুরদার। এ দেশে আমি জন্মেছি। আমার বাবা জন্মেছে এ দেশে। আমার ঠাকুরদার জন্মও এই সবুজে নিকানো বাংলার কোলে। তার বাবা… ঠাকুরদা… সবাই। এ দেশ পেয়েছি আমি বংশপরম্পরায়।

এখানকার প্রতিটি ধূলিকণা আমার চেনা, আঁকাবাঁকা পায়ে চলা মেঠোপথ আমার চেনা। স্নান করার ঘাট আমার চেনা। বাজার চেনা। পথের ধারের আম, কাঁঠাল, নারকেল, সুপারি, কদম, কামিনী, তুলসী, শিউলি, বেলি সবই আমার চেনা। সকাল-সন্ধ্যার পাখির গান আমার চেনা।

আমার বাড়ির খাট, বিছানা, মা, বোন, ভাই, বাবা, রান্নাঘর, বালিশ, বাথরুম, যত্নে বসানো সরস্বতী, শিতলা, দুর্গা, লক্ষ্মী দেবীর মন্দির… সবই আমার চেনা। আমার বাড়ির পাশের গোলক, ভবেশ, হরিপদ, দুলাল, স্বপন, রিপন আমার চেনা। আরো চেনা রফিক, রুহুল, জাকির, মিরাজ, আলমগীর, জাহিদ, সিরাজ। সবাই পরিচিত। সবই পরিচিত। এই পরিচিত মুখগুলোর অনেকেই হঠাৎ হিংস্রতার মাতাল নেশায় টালমাটাল হয়ে যায়।

পশুত্বের ক্রোধে ম্লান হয়ে যায় বিবেক। উস্কানির ক্ষোভে আগুন লাগে। সেই আগুনের লেলিহান শিখায় বাড়ি জ্বলে। মন্দির জ্বলে। ভাঙচুর চলে…। আমি জানিও না কি আমার অপরাধ। জবাহের পশু আমি। আমাকে জবাহ দেয়া হয় ধর্মের কাছে। আমার নাবালক সন্তান চেয়ে চেয়ে দেখে সেই নিষ্ঠুরতা, বর্বরতা। আমার মা ছটফট করেন। স্ত্রী চোখের জল ফেলে। আর যুবতী বোন লুকিয়ে থাকে ইজ্জত হারানোর ভয়ে। তারপরও কি শেষ রক্ষা হয়?

ঘটনা ঘটে। আমার গায়ে দগদগে ক্ষত। আমাদের গায়ে রক্ত ঝরে। মলম দিতে সরকার আসে। বিরোধী দল আসে। সুশীল সমাজ আসে। পুলিশ আসে। র‌্যাব আসে। আরো আসে জানা-অজানা অসংখ্য মানুষ। নিরাপত্তা জোরদার হয়। আমার দেশে, আমার গ্রামে, আমার বাড়িতে, আমি নিরাপত্তাহীন! হায় ধর্ম! হায় বিবেক!

সকলের আশ্বাসে আমি বিশ্বাসী হয়ে উঠি। দিন যায়। রাত আসে। রাত গিয়ে আবার দিন আসে। আবার জ্বলে ওঠে আগুন। সঙ্গে জ্বলে খাক হয় মনের অলিগলি। আবার বাড়ি পোড়ে। আবার ভাঙে আরাধ্য দেবীর মন্দির। সেই সঙ্গে পায়ে দলে যায় মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার। এরাই আমার পরিচিত মানুষ। আপনজন। আত্মীয়। আমি এদের পূজার দিন নিমন্ত্রণ করে খাইয়েছি। আমার মা এদের সন্তানের মতো স্নেহ করে। আমার বোন এদেরই দাদা ডাকে। সন্তান কাকা বলে আর স্ত্রী ডাকে বড়দা বলে। হায়রে নির্ভরতা! হায়রে বিশ্বাস! হায়রে বিশ্বাসঘাতক!

Reneta

আবার পুলিশ আসে। র‌্যাব আসে। নিরাপত্তার বলয় তৈরি হয় আমাদের ঘিরে। আমার চিরচেনা গ্রাম অচেনা হয়ে যায়। অচেনা হয়ে যায় গ্রামের পথ। আমি বাইরে বেরোতে পারি না। আমি স্নানে যেতে পারি না। বাজারে যেতে পারি না। আমার মা-বোনের দিন কাটে আতঙ্কে। আমার ঠাকুরঘর নেই। রোজগারের উৎস্য নেই। বাড়ি নেই। আমি নিঃস্ব। আমি রিক্ত। আমি ভুলে যাই বংশপরম্পরায় এ দেশ আমার।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT