বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
বুধবার সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাড়ক অবরোধ করে ছয়তলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ফ্যাশন ক্রাফট গার্মেন্টস শ্রমিকরা।
ধর্মঘটের কারণে সেসময় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেন। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন।যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত ২৩ নভেম্বর শ্রমিকদের বিক্ষোভের মুখে জামগড়ার ছয়তলা এলাকার ফ্যাশন ক্রাফট নীট ওয়্যার গার্মেন্টস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন মালিক পক্ষ।







