চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীতে আগুন: উৎসুক জনতার ভিড়ে ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
বনানী আগুন-অ্যাম্বুলেন্স

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় আহতদের উদ্ধারের চেষ্টায় ঘটনাস্থলে অনেকগুলো অ্যাম্বুলেন্স পাঠানো হলেও উৎসুক জনতার ভিড়ে ভেতরে ঢুকতে পারছে না সেগুলো।

ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে উদ্ধার চেষ্টায় সহযোগিতা করতে স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী দল।

এফ আর টাওয়ার থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ইতোমধ্যে প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলো থেকে আরও অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা চলছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। শেষ খবর পর্যন্ত উদ্ধারকাজে যোগ দিয়েছে বিমান বাহিনীর দু’টি হেলিকপ্টার এবং নৌবাহিনীর রেসকিউ টিম।

এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অনেকে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভবনটির ভেতরে এখনো বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনবনানীবনানী-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (সংগৃহীত)।

দিল্লিতে প্রবেশে বাধা, দেশের পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT