চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারহানকে নিয়ে যা বললেন শ্রদ্ধা কাপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

প্রযোজক, পরিচালক, গায়ক ও নায়ক ফারহান আখতারের বাড়ি থেকে শ্রদ্ধা কাপুরকে  তার বাবা শক্তি কাপুর জোড় করে নিয়ে এসেছেন এমন খবর প্রকাশের পর ‘আশিকী’ খ্যাত এ নায়িকা বিষয়টিকে গুজব বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, এই খবর ভিত্তিহীন গুজব ছাড়া কিছু নয়। মা-বাবার সঙ্গে দিব্যি আছেন তিনি, লিভ ইন করার কোনও ইচ্ছে নেই।

গত ৩০ ডিসেম্বর প্রকাশিত ওই খবরে বলা হয়, ফারহান আখতারের সঙ্গে লিভ ইন করার জন্য তার বাড়ি গিয়ে উঠেছিলেন শ্রদ্ধা। কিন্তু তাতে অসন্তুষ্ট হন বাবা শক্তি কাপুর ও মাসি পদ্মিনী কোলাপুরী। আর সেকারণে ফারহানের বাড়ি থেকে জোড় করে ধরে আনেন শ্রদ্ধাকে। এমনকি প্রচণ্ড আপত্তি থাকলেও ভয়ে শ্রদ্ধা বাবা-মাসির সঙ্গে  ফিরে যান বাড়িতে।

এমন খবর শুনে শ্রদ্ধা কাপুর হেসে হেসে বলেন, প্রথমে এই খবর কানে আসতে মজাই লেগেছিল। কিন্তু এ ধরনের ‘মিথ্যে’ খবর এত দূর ছড়ায় যে লোকে ভুলে যায়, তারাও স্বাভাবিক মানুষ। অভিনয় জগতে থাকার জন্য লোকে তাদের সম্পর্কে টকঝাল খবর শুনতে চায়। কিন্তু যখন সেই খবর তার বাবা, মাসি ও সহঅভিনেতাকে জড়ানো হয় তখন সেটা হয় বড় বাড়াবাড়ি।

ফারহানের সঙ্গে লিভ ইন করছেন এ প্রসঙ্গে  শ্রদ্ধা জানান, লিভ ইন তো দূরের কথা, ফারহানের সঙ্গে তার প্রেমের সম্পর্কও নেই।

তিনি বলেন, আদিত্য রায় কাপুরের সঙ্গেও একবার তার নাম জড়িয়েছিল। অভিনেতা অভিনেত্রীদের নাম সব সময় এর ওর সঙ্গে জড়ায়, এতে আশ্চর্যের কিছু নেই। হ্যাঁ, তিনি থাকছেন ঠিকই কিন্তু তা বাবা-মার সঙ্গে। যে বাড়িতে জন্মেছেন, বড় হয়েছেন, সেখানেই থাকছেন তিনি।

Reneta

তবে শ্রদ্ধা এও বলেন,  কেউ যদি লিভ ইন করেন, তবে সেটা সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

নতুন বছরে ফেব্রুয়ারিতে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের দ্বিতীয় জুটিবদ্ধ সিনেমা ‘ওকে জানু’ মুক্তি পাচ্ছে। এরঅগে ফারহানের সঙ্গে জুটিবদ্ধ ছবি ‘রক অন টু’ তেমন ব্যবসা সফল হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীবলিউডশ্রদ্ধা কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT