চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাডাইস পেপারসে ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর নাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

বিশ্বের বিভিন্ন দেশের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের গোপন সম্পদের খবর ফাঁস করে হৈ চৈ ফেলে দেয়া নতুন তথ্যভাণ্ডার বা ডাটাবেজ  প্যারাডাইস পেপারসের  কিছু তথ্য নতুন করে অস্বস্তিতে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্পকে।

ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী উইলবার রসের এমন একটি কোম্পানিতে শেয়ার আছে, যার সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে বলে প্যারাডাইস পেপারসের তথ্যে উঠে এসেছে।

ওই কোম্পানিতে দুইজন ব্যক্তি আছেন, যারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত। শুধু তাই নয়, ওই দুই ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞাও রয়েছে।

বিবিসি জানায়, উইলবার রসের ‘নেভিগেটর হোল্ডিংস’ নামে একটি শিপিং কোম্পানিতে মালিকানায় অংশীদারিত্ব রয়েছে, যা রুশ জ্বালানি কোম্পানি সিবুর-এর জন্য তেল ও গ্যাস পরিবহন করে লাখ লাখ ডলার আয় করে থাকে।

সিবুর-এর মালিকের মধ্যে দু’জন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছেন। তবে প্রতিষ্ঠানটির একজন মালিক ভ্লাদিমির পুতিনের মেয়ের জামাই। যদিও তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা নেই।

বিবিসির একজন সংবাদদাতা বলছেন, রস অন্যায় কিছু করেন নি, তবে এই তথ্য প্রকাশ পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে।

Reneta

প্যারাডাইস পেপারস বিশ্বের ২৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্যভাণ্ডার বা  ডাটাবেজ, যে প্রতিষ্ঠানগুলোর মালিক পৃথিবীর ১৮০টি দেশের ধনী, সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিরা।

১ কোটি ৩৪ লাখ গোপন নথির সমন্বয়ে গঠিত এই ডাটাবেজে রয়েছে ১৪শ’ গিগাবাইটেরও বেশি ডাটা।

আর সেই ১৮০ দেশের তালিকায় ভারতের অবস্থান ১৯তম। এতে ৭১৪ ভারতীয়র নাম রয়েছে। এদের মধ্যে আছেন দেশটির মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, শীর্ষ ব্যবসায়ী, বলিউড তারকাসহ বহু প্রভাবশালী ব্যক্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পপ্যারাডাইস পেপারস
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT