চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ম্যাচকে ‘পাখির চোখ’ করছেন বাংলাদেশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অংশ নিতে যাওয়া পাঁচ দলের মধ্যে শক্তিতে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশই। ফারাকটা ভালোই জানা আশরাফুল ইসলামের। ট্রফি উন্মোচনের পর অবশ্য স্বপ্নের পরিধি বড় রাখছেন বাংলাদেশ অধিনায়ক। আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, অন্তত একটি ম্যাচে সুখবর নিয়ে মাঠ ছাড়ার কথাও।

‘বিগত দুই বছর আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। পাকিস্তানও অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলছে না। সকলের বিপক্ষেই আমরা ভালো খেলতে চাই। পাকিস্তানের বিপক্ষে ভালো করার দিকে আমাদের ফোকাস বেশি থাকবে।’

স্বাগতিক অধিনায়কের এ কথাই উঠে এলো পাকিস্তানকে হারানোর স্বপ্ন বুনছে বাংলাদেশ। অবশ্য আসরের বাকি প্রতিপক্ষ ভারত, জাপান, সাউথ কোরিয়ার চেয়ে কোনো অংশে কম শক্তির নয় পাকিস্তানও।

পাকিস্তানের বিপক্ষেই নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলে আসরে নামছে বাংলাদেশ। সেই ম্যাচে ৩-১ গোলে হারার স্মৃতি সঙ্গী হচ্ছে আশরাফুলের দলোর। মূল আসরে একই দলের বিপক্ষে ভালো ফলের প্রত্যাশা সামনে আনছে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ার বিষয়টিও।

‘প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরন, কৌশল আমরা দেখছি। কোচ ও কোচিং স্টাফরা প্রতিপক্ষ দলগুলোর খেলার ধরন-কৌশল বিশ্লেষণ করছেন। ম্যাচ বাই ম্যাচ হিসেব করে আমরা খেলতে চাই।’

‘প্রতিযোগিতা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ম্যাচগুলোতে দল নিয়ে পরীক্ষা চালিয়েছেন কোচ। আমাদের ভালো খেলার পথে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’ যোগ করেন দলনেতা আশরাফুল।

Reneta

পাকিস্তানের বিপক্ষে বিশেষ কিছু করার কথা জানালেও বাস্তবতার নিরিখে মাটিতেই পা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। আরেকবার মনে করিয়ে দিলেন শক্তির বিচারে প্রতিপক্ষের এগিয়ে থাকার বিষয়টি।

‘অনেক বড় একটা প্রতিযোগিতা। আমরা সামর্থ্যর সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে খেলব। এশিয়ার সেরা দলগুলো এসেছে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভারত অলিম্পিকের পদক জয়ী। অন্য দলগুলোও শক্তির বিচারে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে পারলে দল ভালো নৈপুণ্য দেখাবে বলে বিশ্বাস করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুল ইসলামগোবিনাথগোবিনাথ কৃষ্ণমূর্তিবাংলাদেশ জাতীয় হকি দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT