চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নৈতিক দায়িত্ব থেকেই দুই মন্ত্রী পদত্যাগ করবেন’

শাকের আদনানশাকের আদনান
৩:২৬ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

আদালত অবমাননার দায়ে নৈতিক দায়িত্ব থেকে সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করবেন বলে মনে করছেন আইনজীবী ডক্টর শাহদীন মালিক। রায়ের পর এ বিষয়ে তাদের আপিলের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। 

মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে মন্তব্য করায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালত অবমাননার দায়ে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদীন মালিক বলেন, এ ধরণের আদালত অবমাননার বিষয়ে দুই মন্ত্রীর মন্ত্রীত্ব থাকবে কি থাকবে না, সে বিষয়ে সংবিধানে স্পষ্ট কিছু বলা নেই।

তিনি বলেন, মন্ত্রীর বিষয়ে বলা আছে যে প্রধানমন্ত্রী যতজন প্রয়োজন মনে করবেন ততজন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ করবেন। এবং প্রধানমন্ত্রী যদি মনে করেন তাহলে কোনো মন্ত্রীকে সড়ে যাওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। এবং এ মন্ত্রী যদি সেই নির্দেশ অমান্য করে তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ওই মন্ত্রীর বরখাস্তের পরামর্শ দিতে পারবেন। এটা তো কোনো দেশ বা সমাজের জন্য কাম্য হতে পারে না। তবে এটাও ঠিক যে আমাদের মন্ত্রী পরিষদে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্তরাও কিন্তু মন্ত্রী হিসেবে আছেন। তারা আপিল করেছেন ওই অজুহাতে, এটাও খুব দুর্ভাগ্যজনক। এটা সর্বোচ্চ আদালতের রায়, সুতরাং আপিলের কোনো সুযোগ নাই, এটাই চূড়ান্ত রায়। 

তবে এ ঘটনায় মন্ত্রী হিসেবে তাদের মন্ত্রী পদে থাকার নৈতিক কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, সর্বোচ্চ আদালত থেকে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত অপরাধীর মন্ত্রী হিসেবে বহাল থাকার কোনো নৈতিক অধিকার নেই। প্রতি সোমবার মন্ত্রীপরিষদের বৈঠক হয়। আগামীকাল সোমবার সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত অপরাধী কিভাবে মন্ত্রীপরিষদ বৈঠকে বসবেন?  সুতরাং আমার প্রত্যাশা হবে, আজকের মধ্যেই কোনো একসময় তারা নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।   

 আদালত দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে যে অর্থদণ্ড দিয়েছেন তা জনহিতকর প্রতিষ্ঠানে দেয়ার নিয়ম রয়েছে বলে জানিয়েছেন ডক্টর শাহদীন মালিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত অবমাননাযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT