চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-এমবাপেদের পিএসজিই লিগ চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০১, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দুদিন আগে জানা গিয়েছিল চলতি মৌসুমে নেইমার-এমবাপেদের লিগ ওয়ানের খেলা আর হচ্ছে না। করোনাভাইরাস মহামারীতে আসছে সেপ্টেম্বর পর্যন্ত দেশে সবধরনের ক্রীড়া আয়োজনে নিষেধাজ্ঞা দিয়ে ফ্রান্স সরকার মাঠে নামার পথ বন্ধ করে দেন। বৃহস্পতিবার রাতে টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে মৌসুমের শেষটা আনুষ্ঠানিকভাবে টেনে দিল কর্তৃপক্ষ।

লিগ ওয়ান কর্তৃপক্ষ দর্শকশূন্য মাঠে হলেও খেলা চালিয়ে মৌসুম শেষ করতে চেয়েছিল। জুনে লিগ আবারও চালুর ইচ্ছা ছিল। কিন্তু সরকারের ঘোষণার পর ফ্রান্সের শীর্ষ দুই লিগ, লিগ ওয়ান ও লিগ টুর এবারের মৌসুম ভেস্তে যায়। গত ১৩ মার্চ ফ্রান্সে অনির্দিষ্টকালের জন্য সব ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হয়েছিল।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপে দুদিন আগে বিবৃতিতে জানিয়েছিলেন, আগামী ১১মে থেকে লকডাউন কিছুটা শিথিল করবেন। তবে সেপ্টেম্বরের আগে দেশটির ২০১৯-২০ মৌসুমের সব ক্রীড়া প্রতিযোগিতা বাতিলের ঘোষণা দেন তিনি।

এরপর থেকেই দৃষ্টি ছিল ভেস্তে যাওয়া লিগে কাকে শিরোপা দেয়া হবে, নাকি শিরোপাহীন মৌসুমের শেষ টানা হবে সেদিকে। লিগ ওয়ানের গতবারের চ্যাম্পিয়ন পিএসজি এবারও শিরোপার কাছেই ছিল। লিগে ১১ রাউন্ড বাকি ছিল তাদের। দুইয়ে থাকা দলের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিল পিএসজি। ২৭ ম্যাচে পয়েন্ট ৬৮।

স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকা সেই নেইমার-এমবাপেদের দলকেই টাইটেল দেয়া হল লিগ ওয়ানের। পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে শেষ টেনেছে লিগ কর্তৃপক্ষ। লিগ টু চ্যাম্পিয়ন করা হয়েছে লরিয়েন্টকে।

টেবিলের তলানিতে থাকা অ্যামিয়েন্স ও তুলুজ নেমে যাবে দ্বিতীয় বিভাগে তথা লিগ টুতে, আর লিগ ওয়ানে উঠে আসবে টুয়ের টেবিলের শীর্ষ দুদল। তবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের আগামী মৌসুমে কোন কোন দল খেলবে তা এখনো জানানো হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT