চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহারার নতুন ফ্যাশন হাউজে তারার মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

কয়েকবছর ধরে আলোচনার বাইরে চিত্রনায়িকা সাহারা। বিয়ের পর চলচ্চিত্র ছেড়ে স্বামী-সংসার নিয়ে কাটছে একসময়কার জনপ্রিয় এই নায়িকার।

তবে চলচ্চিত্র ছাড়লেও থেমে নেই সাহারা। তিনি বুটিক্স ডিজাইন শুরু করেছেন। পাশাপাশি ফ্যাশন হাউজ ব্যবসায় মনোযোগী হয়েছেন। সাহারার নতুন ফ্যাশন হাউজ চালু করেন রাজধানীর বনানীতে।

শুক্রবার রাতে সেখানে বসেছিল তারার মেলা। সাহারা এই ফ্যাশন হাউজে উদ্বোধন করতে হাজির হয়েছিলেন শাবনূর, রেসি, ওমর সানি, কেয়া, নূতন, অমিত হাসান, নাসরিন, শ্রাবণ, আন্নাসহ অনেকেই।

চ্যানেল আই অনলাইকে সাহারা বলেন, বনানীর ১১ নম্বর রোডের ৯৯ নম্বরে বাড়িতে সাহারা ফ্যাশন হাউজের দ্বিতীয় শো রুম চালু করলাম। এর আগে পুলিশ প্লাজার প্রথম শো রুম শুরু করেছিলাম।

তিনি বলেন, শাড়ি, গাউনসহ মেয়েদের যাবতীয় ফ্যাশন পণ্য এখানে পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র ছাড়লেও সেখানের মানুষগুলোই আমার বন্ধু। তাদের ডেকেই এই শাখাটি চালু করলাম।

সাহারা বলেন, দীর্ঘদিন অন্যদের ডিজাইন করা পোশাক পরেছি। ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে, সেই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি। শোরুমে যত পোশাক আছে তার সবই আমার নিজ হাতে ডিজাইন করা।

Reneta

সাহারা আরো বলেন, আমি স্বামী সংসার নিয়ে ভালো আছি। চলচ্চিত্রে ফেরার ইচ্ছে নেই। ব্যবসা শুরু করলাম। আগামীতে ঢাকার আরো কিছু স্থানে এর শো রুম চালু করার ইচ্ছে রয়েছে।

২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন সাহারা। এরপর শাকিবের সাথে জুটি বেঁধে অনেকগুলো ব্যবসা সফল ছবিতে অভিনয় করেন তিনি। তার সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’।

সাহারা অভিনীত সর্বশেষ ছবি রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালোবাসতেই হবে’ মুক্তি পায় ২০১৪। এই নায়িকা ২০১৫ সালের ৮ মে বিয়ে করেন। সাহারার স্বামীর নাম মাহবুবুর রহমান। তিনি সাভারের ধামরাইয়ের ছেলে। প্রায় তিন বছর আগে মাহবুবুর রহমানের সঙ্গে সাহারার পরিচয় হয়। পরিচয় থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে। এরপর সাহারা ঘোষণা দেন তিনি আর চলচ্চিত্রে অভিনয় করবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানওমর সানিতারার মেলাফ্যাশন হাউজশাবনূরসাহারা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT