চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোলেশ্বরের বড় জয়, প্রাইম ব্যাংককে জেতালেন আরিফুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সাইফ হাসান ও ফরহাদ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় ব্যবধানে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে ফরহাদ রেজার দল।

শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতে ১৭৫ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে ৪৩.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় দোলেশ্বর।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫৭ রান তুলে আউট হন সৈকত আলি। ফেরার আগে করেন ২৩ রান। পরে আর উইকেট হারায়নি দলটি। ১১৯ রানের অবিচ্ছিন্ন জুড়ি গড়েন সাইফ হাসান ও ফরহাদ হোসেন।

১৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকনে সাইফ। ৯১ বলে চারটি চার ও এক ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকনে তার সঙ্গী ফরহাদ।

শাইনপুকুরের হয়ে দোলেশ্বরের আউট হওয়া একমাত্র উইকেটটি নেন সোহরাওয়ার্দী শুভ।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শাইনপুকুর। স্কোরবোর্ডে ৫০ রান উঠতেই আউট হন প্রথমসারির চার ব্যাটসম্যান। দলের হয়ে কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন দেলোয়ার হোসেন। তৌহিদ হৃদয় ৩৩ ও সাব্বির হোসেন ৩১ রান করেন।

Reneta

দোলেশ্বরের হয়ে ফরহাদ রেজা তিনটি ও আরাফাত সানি দুটি উইকেট নেন। এছাড়া মাহমুদুল হাসান ও এনামুল হক জুনিয়র একটি করে উইকেন পান।

খেলাঘরকে হারাল প্রাইম ব্যাংক
লো-স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

প্রথমে ব্যাট করতে নেমে আরিফুল হকের বোলিং তোপে ১৯৫ রানে অলআউট হয় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অমিত মজুমদার।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে ভারতীয় ব্যাটসম্যান আল মেনারিয়ার ব্যাটে। অধিনায়ক নাজিমউদ্দিন করেন ২৯ রান। বাকিদের কেউ বলার মতো রান করতে পারেননি।

৭.৫ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন আরিফুল হক। ২০ রান খরচায় তিন উইকেট অলক কাপালির। আব্দুর রাজ্জাক ও আল-আমিন হোসেন নেন একটি করে উইকেট।

১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৩ রানের ওপেনিং জুটি পায় প্রাইম ব্যাংক। এনামুল হক বিজয় ৩৭ ও রুবেল মিয়া ৪৬ রান করে আউট হন। ভালো শুরুর পর দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। সেখান থেকে হাল ধরেন আরিফুল হক।

বলের পর ব্যাট হাতেও দলকে পথ দেখান আরিফুল। ৩২ রানে অপরাজিত থাকার পাশাপাশি দল জিতিয়ে মাঠ ছাড়েন। ৩১ রান করে আরিফুলের সঙ্গে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদুল ইসলাম।

খেলাঘরের হয়ে ইফরান হোসেন তিনটি ও রবিউল হক দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুলঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯দোলেশ্বরপ্রাইম ব্যাংকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবীণদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

জুন ১১, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বড় সহায়তা, কয়লা আমদানিতে কর–শুল্ক রেয়াত ২০৩০ পর্যন্ত বাড়ল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কফি প্রক্রিয়াজাত শিল্প: কাঁচামালে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

করমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT