চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ভাবমূর্তি বাড়াতে অবদান রাখছেন অভিবাসীরা: জাবেদ পাটোয়ারী

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৭:৫১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A

প্রবাসীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বিদেশে দেশের দূত হয়ে ভাবমূর্তিও উজ্জ্বল করছেন বলে মন্তব্য করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শুক্রবার পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে অভিবাসী বাংলাদেশীদের নিয়ে মুজিববর্ষ ও মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রাজধানী জিবুতি সিটির একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় এ কথা বলেন।

জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য আত্মত্যাগকে স্মরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে যে যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে যে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ চলমান রয়েছে সে সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে জিবুতিতে নিযুক্ত অনারারী কনসাল ওসামা জামিল ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

ওসামা জামিল বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতার নায়কই ছিলেন না বরং বিশ্বের প্রতিটি স্বাধীনতাকামী জাতিকে অনুপ্রেরণা যুগিয়েছেন।

Reneta

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সাথে নিয়ে বিজয় দিবস উপলক্ষে কেক কাটেন তিনি।

অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, মুক্তিযুদ্ধের সকল শহীদ ও দেশের উন্নয়নের জন্য দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীজাবেদ পাটোয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

প্রবীণদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT