চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডেড বল’ নিয়ম নিয়ে নতুন বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

উইমেনস বিগ ব্যাশ লিগের একটি ঘটনার পর ডেড বলের নিয়ম নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন রেনেগেডস ম্যাচের শেষ বলে।

বুধবারের নাটকীয় ওই ম্যাচে শেষ বলে সিডনি সিক্সার্সের জয়ের জন্য দরকার ছিল তিন রান। ব্যাটসম্যান বলটি ঠিক মতো খেলতে ব্যর্থ হলে চলে যায় শর্টফাইন লেগে। সেখানে ফিল্ডার ছিলেন। বল আসতে আসতে এক হয়ে যায়। ফিল্ডার বল দেন উইকেটরক্ষকের কাছে। রেনেগেডসের উইকেটরক্ষক ইম্মা সেটি ধরেই উল্লাস শুরু করেন। আর দুই ব্যাটসম্যান সেই ফাঁকে আরেক রান নিয়ে ম্যাচ ‘টাই’ করেন!

সবাই উল্লাস করতে থাকলেও বোলার বিষয়টি খেয়াল করতে পারেন। তিনি ছুটে এসে ডাইভ দিয়ে রানআউট করতে চেয়ে ব্যর্থ হন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেড বলের নিয়ম নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। আম্পায়ার তার সিদ্ধান্ত জানানোর সময় বলেন, ফিল্ডার বল ধরে উপরে না ফেলে কিংবা মাটিতে ড্রপ না দিয়ে উইকেটরক্ষকের কাছে দেন। তার মানে বল ‘ডেড’ হয়নি।

আইসিসির ২০.২ ধারায় বলা আছে, বল কখন থেমে যাচ্ছে সেটি নির্ধারণ করার ভার সম্পূর্ণরূপে আম্পায়ারের ওপর।

সংশ্লিষ্ট আরেকটি নিয়ম ২০.১.১.১’এ আছে, শেষ পর্যন্ত বোলার কিংবা উইকেটরক্ষকের হাতে বলটি ফেরত আসার পর ডেড হবে।

Reneta

নিয়মের আরেক জায়গায় বলা হয়েছে, ‘বোলিং প্রান্তের আম্পায়ার যখন মনে করবেন ফিল্ডাররা এবং উভয় ব্যাটসম্যান খেলা থেকে বিরত আছেন, তখনই সেটা ডেড বল হবে।’

ডেড বলের এমন কয়েকটি নিয়মের কারণেই মূলত দোটানায় পড়েছে বিগ ব্যাশের দর্শকরা। আসলে কী হয়েছে, সে সম্পর্কে তারা সন্দিহান। অনেকেই মন্তব্য করছেন, নিয়মটি স্পষ্ট নয়।

ক্রিকেটের নিয়মকানুন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছে, দ্বিতীয় রান নেয়ার সময় বোলার তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান এবং বলের কাছে যান। তার মানে হচ্ছে একজন ফিল্ডার বলের দিকে সচল ছিলেন। অর্থাৎ বলটি ডেড হয়নি।

নাটকীয় ওই ম্যাচটি শেষ পর্যন্ত এক-ওভারে গড়ায়। সেখানেও শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়। সিডনি সিক্সার্স দুই উইকেটে রেনেগেডসের কাছে হেরে যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিগ ব্যাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT