চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু: রোগীর সংখ্যা কমলেও যে কারণে প্রতিদিনই মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমলেও প্রতিদিনই মৃত্যু ঘটছে। এর কারণ হিসেবে দ্বিতীয় দফায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীদের শকে যাওয়াকে দায়ী করেছেন চিকিৎসকরা।

সারা বছরই সমন্বিতভাবে মশা নিধন না করলে আগামি বছর জটিলতা আরও বাড়বে বলেও হুঁশিয়ার করেছেন তারা।

৪৫ বছর বয়সী বাস চালক মনসুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক দিনের জ্বরে রক্তচাপ কমে শকে চলে যান তিনি। একিউট মেডিসিন বিভাগে বিশেষায়িত চিকিৎসা সেলে চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ্য।

দ্বিতীয় দফায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় এক দিনের জ্বরে শকে চলে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন, প্রথমবার ডেঙ্গু হলে এনএস-ওয়ান পজিটিভ হবার হার ৭০ থেকে ৮০ ভাগ। কিন্তু দ্বিতীয় দফায় ডেঙ্গু হলে এনএস-ওয়ান পরীক্ষার পজিটিভ হবার হার নেমে আসে ৪০ থেকে ৫০ ভাগে।

শকে যাওয়া ডেঙ্গু রোগীদের বিশেষ ব্যবস্থাপনায় চিকিৎসা নিয়ে রানডোমাইজ কন্ট্রোল বা আরো বিশেষায়িত চিকিৎসা নিয়ে গবেষণা শুরু করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা।

বড় কোন জরিপ না থাকলেও চিকিৎসকরা বলছেন, চলতি বছর বেশিরভাগ মানুষই দ্বিতীয় দফায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া সময়মত হাসপাতালে না আসা অথবা নিজে চিকিৎসা নেয়ার কারণে মৃত্যু বেশি হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

Reneta

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গু রোগীমৃত্যুহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT