চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে ঘরে ছড়িয়েছে ওমিক্রন?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫১ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

জরিপে পাওয়া তথ্যের ভিত্তিতে একদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশের শরীরে নতুন ধরন ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। যা কয়েকদিন আগেও ছিল ১৩ শতাংশ। এমন পরিস্থিতিতে মানুষকে স্বাস্থ্যবিধির পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলার আহ্বান জানান। না হলে অবস্থা খুবই ভয়াবহ হতে পারে বলেও সাবধান করে দেন তিনি।

এর ঠিক পরেরদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করা এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে ডেল্টা ধরনের বড় প্রভাবও থাকলেও নতুন আক্রান্তদের ২০ শতাংশই ওমিক্রনে সংক্রমিত। ২০২১ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলার করোনা রোগীদের কাছ থেকে সংগ্রহ করা নমুনার জিনোম সিকোয়েন্সিং করে এসব তথ্য পাওয়া যায়।

নতুন পাওয়া এসব তথ্য জানাতে মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ‘জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্ট’ এর প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গবেষণা তথ্য-উপাত্তের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই গবেষণার উদ্দেশ্য কেভিড জিনোমের চরিত্র উন্মোচন, মিউটেশনের ধরন এবং বৈশ্বিক কোভিড-১৯ ভাইরাসের জিনোমের সঙ্গে এর আন্তঃসম্পর্ক বের করা।

বিএসএমএমইউ-এর চলমান গবেষণায় মূলত গত ৬ মাস ১৫ দিনের পাওয়া তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। আর তাতেই ওমিক্রন সম্পর্কে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। যদিও করোনার নতুন এ ধরনের খোঁজ পাওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে বারবার জনগণকে সচেতন করা হয়েছিল। কিন্তু জিম্বাবুয়ে থেকে ফেরা নারী ক্রিকেট দলের দুই সদস্য ওমিক্রনে আক্রান্ত হওয়া কিছুদিনের মধ্যেই আরও নতুন নতুন আক্রান্তের খবর পাওয়া যেতে থাকে।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী একাধিকবার ওমিক্রন নিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন। কিন্তু তাতে যে কোনো লাভ হয়নি, দেশে ওমিক্রন পরিস্থিতির অবনতি সেটাই বলছে। গত কয়েকদিনে দ্রুততার সঙ্গে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আজকে সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। আর মৃত্যু হয়েছে ১০ জন।

তার মানে দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা মনে করি, ওমিক্রন বা ডেল্টা- যে ধরনই হোক না কেন; সতর্ক থাকতেই হবে। না হলে অনেক বেশি মূল্য দিতে হবে আমাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনাকরোনাভাইরাসস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT