চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাভাস্কার-শাস্ত্রী বাকযুদ্ধে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অনিল কুম্বলে দায়িত্ব ছাড়ার পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের পদে বসার পর থেকেই সমালোচনার মুখে রবি শাস্ত্রী। মাঝে মধ্যে তার বিতর্কিত মন্তব্য, আচরণ এমনকি টিম ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের দল নির্বাচনে শাস্ত্রীর ভুল ভ্রান্তি নিয়ে সমালোচনা হয়েছে। নিজের স্বাভাবিক ভঙ্গিতেই সেই সমালোচনার জবাব দিয়েছেন রোহিত-কোহিলদের বস।

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের আগে সমালোচকদের একহাত নেন শাস্ত্রী, ‘লক্ষ মাইল দূরে বসে শূন্যে গুলি চালানো সহজ।’

ভারতীয়সহ বিশ্ব নামীদামী মিডিয়া বলছে, আলাদা করে কোনও নাম না করলেও ইঙ্গিতটা স্পষ্ট, শাস্ত্রীর তোপের মুখে অন্য কেউ নন, তার স্বদেশী কিংবদন্তি সুনীল গাভাস্কার।

পার্থ টেস্টে ১৪৬ রানে হারার পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাস্কার। এমনকি বাকি টেস্টগুলোতে ব্যর্থ হলে অধিনায়ক ও কোচের ভবিষ্যৎ নিয়েও ভাবনা চিন্তা করা দরকার বলে মত দেন তিনি। তারই প্রত্যুত্তরে শাস্ত্রী এমন মন্তব্য করেছেন বলে ক্রিকেটমহলের ধারণা।

ভারতীয় কোচ সমালোচকদের অন্য একটি ধারণাকেও নস্যাৎ করেন। বিরাট কোহলির আচরণ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করায় শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় না বিরাটের আচরণে কোনও ত্রুটি রয়েছে। আমাদের কাছে তার মতো নিপাট ভদ্রলোক আর কেউ নেই।’

সমালোচকদের জবাব দেয়ার ভঙ্গিতে শাস্ত্রী বলেন, ‘যখন কেউ লক্ষ মাইল দূরে রয়েছে, তার পক্ষে শূন্যে গুলি ছোঁড়া সহজ। তাদের মন্তব্য অনেক দূরের এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ গোলার্ধে। আমাদের তাই করতে হবে, যেটা দলের পক্ষে সব থেকে ভালো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবি শাস্ত্রীলিড স্পোর্টসসুনীল গাভাস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT