চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সমর্থনে বিসিসিআইকে গাভাস্কারের তোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বারবার বিশ্রামের আবেদন করেও সাড়া পাচ্ছেন না। তার উপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করার দুইদিন পরেই উড়াল দিতে হবে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে। এমন পরিকল্পনাহীন ক্রিকেটীয় সময়সূচী তৈরি করায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে কথার তোপে ধুঁয়ে দিয়েছেন বিরাট কোহলি। কেবল ভারত অধিনায়কই নন, এবার সুনীল গাভাস্কারের তোপের মুখে পড়েছে বিসিসিআই। শীত ঘুম ভেঙ্গে বোর্ডকে গুছিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান।

তাড়াহুড়ো করে সাউথ আফ্রিকা সফরে যাওয়ায় খুব একটা বিশ্রাম পাওয়া হবে না কোহলিদের। সঙ্গে থাকছে পর্যাপ্ত প্রস্তুতিরও ঘাটতি। সেই প্রসঙ্গেই বোর্ডকে কড়া ভাষায় সমালোচনা করেন ভারত কাপ্তান।

ভারতে লঙ্কানদের সফর শেষ হবে ২৪ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর সাউথ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে কোহলির দল। ৫ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।

সেটা নিয়েই মুখ খুলেছেন কোহলি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কারের কণ্ঠেও মিশে থাকল কোহলির প্রতি সমর্থন। সামনের বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরকে লক্ষ্যে রেখে সুচিন্তিত ও গোছানো পরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ গাভাস্কারের।

‘সাউথ আফ্রিকা সফরের ঘোষণা অনেক দেরি করে দেয়া হয়েছে। এভাবে কাজ করলে ভারতের ক্রিকেটের জন্য কোন উপকারই হবে না। সামনের বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর আছে। এখন থেকেই কাজ গোছানো উচিত। অস্ট্রেলিয়া গিয়ে দল যেন অন্তত তিনটি তিনদিনের ম্যাচ খেলতে পারে সে ব্যবস্থাও রাখতে হবে।’

দলের কোচ নিয়োগের কাজে নিযুক্ত ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন কমিটির (সিএসি) তিন সদস্য শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলিকে বোর্ডের অন্য কাজেও বেশি করে জড়ানোর পরামর্শ গাভাস্কারের। শুধুমাত্র কোচ নিয়োগের কাজে ব্যস্ত না থেকে তিন কিংবদন্তির আরও বড় কাজে মন দেয়া উচিত বলেও মত তার।

Reneta

‘সিএসিকে অবশ্যই প্রশাসনিক কাজে আনতে হবে। তারা কেবল কোচ নিয়োগ দেবে এমন নয়। তাদের প্রশাসনিক কাজে অংশগ্রহণ করাতে বোর্ডের এগিয়ে আসতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিসুনীল গাভাস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT