চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানেরিয়াকে নিয়ে নতুন বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দানিশ কানেরিয়াকে নিয়ে বিতর্ক কমছে না। উল্টো উত্তরোত্তর বেড়েই চলেছে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই কানেরিয়া তার নতুন ইউটিউব ভিডিওতে ‘জয় শ্রীরাম’ বলে কথা শুরু করায় তা নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। পাকিস্তানের অনেকেই বলতে শুরু করেছেন, ভারত-পাকিস্তান রাজনৈতিক ডামাডোলকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, ভিডিও’র শেষে তিনি শুধু পাকিস্তান নয়, ভারতের কথাও উল্লেখ করে বলেছেন, ‘পাকিস্তান ও ভারতের সমর্থকদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। আমি কৃতজ্ঞ।’

জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন, ‘টাকার জন্য সব করতে পারে কানেরিয়া।’ ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফও বলেছেন, কানেরিয়া পাকিস্তানের হয়ে খেলার সময় তারা কোনো রকম ধর্ম বৈষম্যমূলক ঘটনার সাক্ষী ছিলেন না। যার পাল্টা দেন কানেরিয়া।

কানেরিয়ার বিস্ফোরক মন্তব্য, ‘এখানে তো অনেকে দেশকে বিক্রি করে দিয়েছে। জেলও পর্যন্ত হয়েছে তাদের। তারপরও তাদের দলে স্বাগত জানানো হয়েছে। ফিক্সিংয়ের সঙ্গে যারা জড়িত, তারা পাকিস্তান ক্রিকেটের বড় পদে বসে আছে। আমি তো তেমন নই!’

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের এই সাবেক এই স্পিনার পাল্টা আক্রমণ করেন ফিক্সিংয়ে জড়িয়ে থাকা একঝাঁক পাকিস্তানি খেলোয়াড়কে। তিনি বলেন, ‘যারা বলছে, প্রচারের জন্য, টাকার জন্য এসব কথা আমি বলছি, তাদের মনে করিয়ে দিতে চাই যে, আমি কিন্তু নিজে থেকে এটা বলিনি। এটা বলেছে শোয়েব আখতার। আমি সব সময় ক্রিকেটেই ফোকাস করেছি। কখনো তার বাইরের ঘটনা তুলে আনতে চাইনি।’

এরই মধ্যে শোয়েব আবার উস্কে দিয়েছেন কানেরিয়া বিতর্ক। আরেকটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে সাবেক পেস বোলার বলেছেন, ‘আমরা সামাজিক মানুষ। আর তাই এটা বন্ধ করতে হবে। যে খেলোয়াড়রা এটা করত, তাদের আমি বলেছিলাম, এমন চলতে থাকলে কিন্তু আমি তোমাদের দলে থেকে বের করে দেব। কারণ, এটা আমাদের সংস্কৃতি নয়।’

কানেরিয়া বলেছেন, ‘দশ বছর আমি কিন্তু পারফর্ম করে গেছি। এমন নয় যে কারও জায়গা আটকে রেখে খেলেছি। যারা বলছে, আমি ফিক্সিং করেছি, তারা আমার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা আগে জানুক।’

Reneta

‘ম্যাচ ফিক্সিং কখনো করিনি। অনেকে আমার মামাতো ভাই অনিল দলপতকে জুড়ছে এই ঘটনায়। অনিলকে জিজ্ঞেস করলেই জানা যাবে, তাকে একটা সময় কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।’

শোয়েবও বলেছেন, ‘কানেরিয়াকে নিয়ে আমার করা মন্তব্য নিয়ে অনেকে নানা কথা বলছে। অনেকেই ব্যাপারটা অন্যভাবে নিয়েছে। যেকোনো দলে একটা অলিখিত শর্ত থাকে, একে অপরকে সম্মান করো। কিন্তু ওই সময় দলে দু-একজন খেলোয়াড় ছিলেন, যারা বর্ণবৈষম্যমূলক মন্তব্য করত। এগুলো নিয়ে এবার সবাইকে সতর্ক হতে হবে।’

কাউন্টি খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছেন কানেরিয়া। পাকিস্তানও তার পর তাকে আর দলে জায়গা দেননি। যা নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে তার। কানেরিয়ার সাফ বক্তব্য, ‘আমি এতদিন দেশের কাছে, বোর্ডের কাছে সাহায্য চেয়েছি। কিন্তু কখনো করা হয়নি। কেউ কি জানে, আমি দশ বছর ধরে কোনো কাজ করি না। পরিবার আমারও রয়েছে। কিন্তু আমার কথা কেউ কখনো ভাবল না কেন, এটা কি ভেবে দেখা হয়েছে?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দানিশ কানেরিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT