চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওদের সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি…

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৯:৪০ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

সাগরিকা থেকে মিরপুর। জহুর আহমেদ থেকে হোম অব ক্রিকেট, বন্দরনগরী হয়ে রাজধানী ঢাকা। টাইগার-প্রোটিয়া সিরিজের শেষ পর্যায়ে এসে সব কিছুই পাল্টেছে শুধু মন ভালো হয়নি আকাশের। শ্রাবণের ধারা অব্যাহতই আছে, যেমন ছিলো সিরিজের শুরুতেও।

ঢাকায় প্রথম দুটি ওয়ানডের পর চট্টগ্রামে শেষ ওডিআই এবং দুই টেস্টের প্রথমটি সবগুলোতেই বাধা হয়েছে প্রকৃতি। চট্টগ্রাম পর্ব শেষ করে বৃষ্টি মাথায় নিয়ে দুই দল ঢাকা ফিরে রোববার।

সোমবার ছিলো অনুশীলন। কিন্তু সব কিছু নিয়মমত হয়নি বৃষ্টির কারণে। বিসিবির ক্রিকেট ইনডোরেই নেট প্র্যাকটিস করে বেশি সময় কাটিয়েছেন মুশফিক-সাকিবরা।

এদিন দলীয় অনুশীলনের পরে অফিশিয়াল কোনো প্রেস কনফারেন্সের পরিকল্পনা ছিলো না টাইগার দলের। তবে কেউ একজন দলের মুখপাত্র হয়ে জানাবেন শেষ টেস্টে বাংলাদেশ দলের চিন্তা ভাবনা- এমনটা ধনে নেওয়া হয়েছিলো। সে কাজটা করতে আসলেন ইমরুল কায়েস।

বাইরে বৃষ্টির কারণে আনঅফিশিয়াল প্রেস কনফারেন্সটিই হলো ‘অফিশিয়াল প্রেস কনফারেন্স’ রুমে। মাঠে ঠিকঠাক পারফরমেন্স করলে আত্মবিশ্বাস দ্বিগুণ হয় ক্রিকেটারদের। ওপেনার ইমরুল কায়েসও তেমন একজন।

টেস্টের এক নম্বর দলের বিপক্ষে আধিপত্য চালিয়ে যাওয়ার আশা দিয়ে ইমরুল বলেন, বাড়তি কিছু করতে চাই না আমরা। শুধু নিজেদের স্বাভাবিক ক্রিকেটটা খেলে যেতে পারলেই হবে। আবহাওয়া, উইকেট এসব নিয়ে ভাবছে না দলের কেউই। সবাই নিজের খেলাটা খেলতে প্রস্তুত হচ্ছে।

Reneta

নতুন ও পুরনোদের মধ্যে পারফরম করার প্রতিযোগিতা আছে কি না এমন প্রশ্নে কায়েস বলেন, দলে যেহেতু এখন প্রতিযোগিতা বেড়েছে তাই পারফর্মারও বেড়েছে। সবাই চায় পারফরম্যান্স করেই দলে টিকে থাকতে। এটাকে আমি ব্যাক্তিগত ভাবে খুব পছন্দ করছি। এতে সবচে বেশি উপকৃত হচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশের ইমরুল কায়েসের মতো সাউথ আফ্রিকার পক্ষেও কথা বলতে আসলেন তাদের ওপেনার। কায়েসের সঙ্গে অনেক বিষয়েই মিল রয়েছে তার। বয়সও সমান, ২৮। তারও টেস্ট সেঞ্চুরি ৩টা, ফিফটি ৩টা। ব্যাটও করেন বাঁ-হাতে। ডিন এলগার কথাও বললেন ইমরুল কায়েসের মতো। মাঠে নিজেদের ক্রিকেটটা খেলতে চায় প্রোটিয়া দল। চট্টগ্রামে দুই ইনিংসেই ভালো ব্যাট করে আত্মবিশ্বাস লেভেলটা হাই তার।

এলগার বলেন, আমরা এক নম্বর তাই সব টেস্টেই জেতার তাগিদ থাকে। এ ম্যাচও ব্যাতিক্রম নয়। প্রথম টেস্টের ফলাফল না হওয়ায় শেষ টায় কিছু করতে হবে এটা দলের সবাই জানে। দুই ওপেনারের প্রেস কনফারেন্সে আরেকটা বিষয়ও দারুণ মিল ছিলো, দু’জনকেই কথা বলতে হয়েছে বৃষ্টি নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT