চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যৎ পৃথিবীর গল্পে জ্যাকি শ্রফ যেমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২১
বিনোদন
A A

সম্প্রতি প্রকাশিত হয়েছে একদম ভিন্ন গল্প নিয়ে সাই-ফাই কমেডি ওয়েব সিরিজ ‘ওকে কম্পিউটার’ এর ট্রেলার। এরপর পরই দর্শকদের কৌতূহল যেনো বেড়েই চলেছে! কিন্তু কেন? কী আছে ট্রেলারে?

মূলত ‘ওকে কম্পিউটার’ ওয়েব সিরিজটির গল্প ও প্রেক্ষাপটই একে সম্পূর্ণ আলাদাভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চলেছে। সে ইঙ্গিতই আছে ট্রেলারে। পাশাপাশি ওয়েব সিরিজটির চরিত্রগুলোও বেশ আলাদা ঘরানার।

এরমধ্যে জ্যাকি শ্রফের চরিত্রটি বেশ আকর্ষণীয়। যার আঁচ ট্রেলারেও পাওয়া গেছে।

পুরো ট্রেলারের কোথাও জ্যাকি শ্রফের গায়ে কোন কাপড় দেখা যায়নি।সে প্রসঙ্গে জ্যাকি শ্রফ বলছেন, আমার চরিত্রটি মূলত প্রযুক্তির কারণে পরিবেশ কতটা ক্ষতিগ্রস্থ হয় তা উপস্থাপন করা। আশা করি দর্শক আমার চরিত্রটি উপভোগ করবেন।

ভবিষ্যত পৃথিবীকে কল্পনা করেই গড়ে উঠেছে গল্পের পটভূমি। যেখানে কম্পিউটার, প্রযুক্তি, বিজ্ঞান এক বড় জায়গা করে নিয়েছে। মানুষের সঙ্গে প্রযুক্তির অন্তর্দ্বন্দ্ব ও টানাপোড়েনকে ফুটিয়ে তুলবে এই সিরিজ। পাশাপাশি এই শতাব্দীর একটা বড় প্রশ্ন তুলে ধরবে।

জ্যাকি শ্রফ বলেন, ভারতীয় দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে ‘ওকে কম্পিউটার’। এটি সায়েন্স ফিকশন সিরিজ হলেও বিষয়বস্তুর দিক থেকে একটা ভিন্ন স্বাদ দেবে। ২০৩১ সালের প্রেক্ষাপটে উত্তর গোয়ার কোনও উপকূলবর্তী এলাকায় গড়ে উঠেছে এর কাহিনী।

Reneta

জ্যাকি শ্রফ ছাড়াও আসন্ন এই ওয়েব সিরিজটির মূল ভূমিকায় দেখা যাবে রাধিকা আপ্তে, বিজয় বার্মা, রসিকা দুগল সহ আরো অনেককেই। ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন পূজা শেট্টি ও নেইল পেইজদার।  আগামী ২৬ মার্চ ডিজনি+হটস্টার ভিআইপি ও ডিজনি+প্রিমিয়াম এ প্রিমিয়ার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজজ্যাকি শ্রফট্রেলারবলিউডরাধিকা আপ্তে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT