চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন ফেরদৌসী প্রিয়ভাষিণীর মুক্তিযুদ্ধ

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৬:৫৮ অপরাহ্ন ০৬, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ফেরদৌসী প্রিয়ভাষিণী

একাত্তরের ভয়াবহ ধর্ষণ সম্পর্কে একমাত্র জবানবন্দি-দানকারী ফেরদৌসী প্রিয়ভাষিণী শাহরিয়ার কবিরের সম্পাদনায় ‘একাত্তরের দুঃসহ স্মৃতি’ বইতে তার সাক্ষাৎকারে বলেছেন, ‘রাতে ফিদাইর (উচ্চ পদস্থ পাকিস্তানি সেনা কর্মকর্তা) চিঠি নিয়ে ক্যাপ্টেন সুলতান, লে. কোরবান আর বেঙ্গল ট্রেডার্সও অবাঙালি মালিক ইউসুফ এরা আমাকে যশোরে নিয়ে যায়। যাওয়ার পথে গাড়ির ভেতরে তারা আমাকে ধর্ষণ করেছে। নির্মম, নৃশংস নির্যাতনের পর এক পর্যায়ে আমার বোধশক্তি লোপ পায়। ২৮ ঘণ্টা চেতনাহীন ছিলাম।’

১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বর নির্যাতনের শিকার হন ফেরদৌসী প্রিয়ভাষিণী।  একমাত্র তিনিই সেই সব সবার সামনে তুলে মুখ ফুটে বলেছেন। বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায়, তার ধারণা ছিলো, তার অকপট বক্তব্য শুনে আরো অনেকে এগিয়ে আসবে। বাস্তবে আসলে তা দেখা যায়নি।  পরবর্তীকালে খুব কম সংখ্যক নারী একাত্তরের ভয়াবহতা তুলে ধরার সাহস করতে পেরেছিলেন।

দীর্ঘ সময় একাই পথ পাড়ি দেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। মা প্রগতিশীল এবং ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও যুদ্ধ থেকে ফিরে অনেকটাই একা হয়ে পড়েন তিনি। তবে নিজের দেয়া সাক্ষাৎকারে বারবরই বলেছেন, সেই সময়ের চূড়ান্ত অপমানই তার চলার পথে পাথেয় হয়েছে।

মুক্তিযুদ্ধের পর নির্যাতিত নারীদের তালিকা করলেও তা নষ্ট করে দেয়া হয়। নির্যাতিতদের নাম প্রকাশ হলে সামাজিকভাবে তারা হেয় হবেন এই আশঙ্কা থেকেই ওই সিদ্ধান্ত নেয় সরকার। ফেরদৌসী প্রিয়ভাষিনী বলেন, তাদেরকে বোঝাতে হবে নিজেদেরকে বীরাঙ্গনা হিসেবে পরিচয় দিতে লজ্জার কিছু নেই। এটা তাদের জন্যই গর্ব। বাংলাদেশের স্বাধীনতার গর্ব। লাখো লাখো মানুষ দেশের জন্য জীবন দিয়েছে। আমরাও দেশের জন্য এই ত্যাগ স্বীকার করেছি। এতে লজ্জার কিছু নেই।

২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান এই মহিয়সী নারী। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী বীরাঙ্গনাকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় সরকার। ২০১৬ সালের অগাস্টে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

৬ মার্চ মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী।

Jui  Banner Campaign
ট্যাগ: ফেরদৌসী প্রিয়ভাষিণীলিড নিউজশাহরিয়ার কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ অনুষ্ঠানে পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা-ক্ষোভ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT