চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অকাল বার্ধক্য রোধ করতে চান? নতুন গবেষণা যা বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
যৌনতা

কেউই বুড়ো হতে চায় না, অকাল বার্ধক্য তো অবশ্যই না। বরং দীর্ঘ সময় যৌবন ধরে রাখার আকাঙ্ক্ষা সবার। গবেষকরা দীর্ঘদিন যৌবন ধরে রাখার নতুন এক উপায়ের কথা জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত যৌন সম্পর্ক অকাল বার্ধক্য রোধ করে।

গবেষণায় জানানো হয়েছে, দীর্ঘ যৌবন পেতে চাইলে সপ্তাহে অন্তত একবার শারীরিক সম্পর্ক প্রয়োজন। গবেষকরা জানান, নিয়মিত যৌনতা টেলোমেরেসকে দীর্ঘস্থায়ী করে। ফলে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বয়স অনুযায়ী ভালো থাকে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার করা গবেষণায় ১২৯ জন মায়ের যৌন অভ্যাস পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষকরা দেখেছেন, যারা সপ্তাহে অন্তত একবার যৌনতায় অভ্যস্ত তাদের দীর্ঘস্থায়ী টেলমেরেস এবং ডিএনএ-র নিউক্লিওপ্রোটিন ক্যাপ ক্রোমোজোমকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। যারা সপ্তাহে একবারও যৌনতায় অভ্যস্ত না তাদের তুলনায় নিয়মিত যৌনতায় অভ্যস্তরা শারীরিক এবং মানসিক ভাবে বেশি সুস্থ থাকে।

বয়সের সাথে সাথে টেলোমেরেস ভেঙ্গে যাওয়া শুরু করে। এছাড়াও খারাপ খাদ্যাভ্যাস, মদ্যপান ইত্যাদি কারণেও টেলোমেরেস এর ক্ষতি হয়। তবে শারীরিকভাবে অ্যাকটিভ থাকলে, ভালো খেলে এবং নিয়মিত যৌনতায় অভ্যস্ত হলে টেলোমেরেস দীর্ঘস্থায়ী হয়। টেলোমেরেস দীর্ঘ এবং সুস্থ জীবন যাপনের জন্য ক্রোমোজোমের একটি প্রয়োজনীয় যৌগিক গঠন।

অনেকেই অবশ্য বলছেন, এই গবেষণা খুবই অল্প সময় নিয়ে করা হয়েছে। তাই এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে অন্যান্য সব গবেষণাতেই সপ্তাহে অন্তত একবার যৌন সম্পর্ককে আদর্শ হিসেবে ধরা হয়। অবশ্যই সেটা সঙ্গীর চাহিদা অনুযায়ী হওয়া উচিত বলে মনে করেন গবেষকরা। ইনসাইডার

Jui  Banner Campaign
ট্যাগ: যৌন স্বাস্থ্যসেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT