চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারিয়া মান্দার লালাগ্রন্থিতে সফল অস্ত্রোপচার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দার লালাগ্রন্থিতে (স্যালিভারি গ্ল্যান্ড) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে তিনি তথ্যটি জানিয়েছেন।

সোমবার রাতে মারিয়া অস্ত্রোপচারের কথা জানান। রাজধানীর একটি হাসপাতালে রোববার বিকেল ৫টায় তারকা মিডফিল্ডারের অস্ত্রোপচার হয়।

মারিয়া লিখেছেন, ‘আমার লালাগ্রন্থিতে যে পাথর হয়েছিল, সেটি অপারেশন করে বের করা হয়। সফলভাবে অপারেশন সম্পন্ন করেছিলেন সম্মানিত ড. মতিউর রহমান মোল্লা স্যার।’

‘বাফুফে সর্বদা আমার পাশে ছিলে। সবধরনের আন্তরিকতা ও সহযোগিতা আমি বাফুফে থেকে পেয়েছি। এইজন্য বাফুফের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

‘এখন আমি খুবই ভালো ফিল করছি। যদিও কিছুদিন ডাক্তারের নিয়ম মেনে চলা লাগবে। এখনো সেলাই কাটা বাকি আছে। আমার জন্য প্রার্থনা করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি। ধন্যবাদ।’

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুর। সেখানে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের অনেকেই এখন লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়ে সকলের নয়নের মণি হয়ে উঠেছেন। যাদের অন্যতম মারিয়া মান্দা। বয়সভিত্তিক পর্যায়ে সাফে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়কের ভূমিকায়ও সফল ১৯ বর্ষী এ ফুটবলার।

Jui  Banner Campaign
ট্যাগ: মান্দামারিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মার্কেট দখলের চেষ্টায় বিল্ডিং মালিককে কুপিয়ে হত্যা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের দিনাজপুর সফর নিয়ে প্রস্তুতিতে ডাঃ জাহিদের নির্দেশনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইনকাণ্ডে সদস্যপদ ছাড়লেন লেবার পার্টির লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসরকারি ইপিজেড এখন থেকে বেজা’র অধীনে, নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ২৫টি স্থানে রমজানে মিলবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT