চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মামলায় ইমরান খানের জামিন নাকচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

তোশাখানা দুর্নীতি মামলাসহ মোট ৬টি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলীয় নেতা ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন প্রত্যাখ্যান করেছে দেশটির আদালত।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৫ আগস্ট) মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের ছয়টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত। বিচারক মুহাম্মদ সোহেল বলেন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ইমরান খানের জামিন বাড়ানো যাবে না।

প্রসিকিউটর ফরহাদ আলী শাহ আদালতে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিনের আবেদন গ্রহণের আইনে কোন সুযোগ নেই। তিনিই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যানের অন্তর্বর্তীকালীন জামিন প্রত্যাখ্যান করার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।

ইমরান খানের আইনজীবী বলেন, তার মক্কেল কারাগারে, তিনি আদালতে হাজির হতে চান। আদালতের তাকে তলব করা উচিত। আদালত জানায়, ইমরান খান মুক্ত থাকা অবস্থায় আদালতের আদেশ পালন করে আদালতে হাজির হননি। পরে আদালত পিটিআই চেয়ারম্যানের জামিনের আবেদন খারিজ করে।

ইসলামাবাদের একটি বিচারিক আদালত ইমরান খানকে তোশাখানা বা রাষ্ট্রীয় আমানতের উপহারের অর্থ গোপন করার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করে। গত ৫ অগস্ট ইসলামাবাদের পুলিশ প্রধান তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে বর্তমানে দেশটির পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে কারাগারে রাখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফপিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT