চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম গানেই মুগ্ধতা, ‘পরাণ’ নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ২৮, জুন ২০২২
বিনোদন
A A

‘প্রেমে/হাসিয়া/ভাসিয়া/উতলা হাওয়ায়/চলো নিরালায়/চলো নিরালায়…’-রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ চলচ্চিত্রের ‘চলো নিরালায়’ গানের শুরুর কয়েকটি লাইন। সোমবার (২৭ জুন) এটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গানটি নিয়ে চলছে প্রশংসার ফুলঝুড়ি।

সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরাও গানটির ভূয়সী প্রশংসা করেছেন। ‘পরাণ’ চলচ্চিত্রের প্রধান দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের দারুণ রসায়ন নিয়ে সাজানো হয়েছে ‘চলো নিরালায়’-এর ভিডিও। গানের সুবাদে এই জুটিকে বড় পর্দায় দেখার আগ্রহ বেড়ে গেছে দর্শকদের।

বখাটে তরুণের ভূমিকায় রাজ এবং মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের সাজে মিমের প্রশংসা করছেন দর্শকরা। তাদের খুনসুটি, প্রাণচাঞ্চল্য, পাগলামিসহ সবই নজর কেড়েছে।

গানটি নিয়ে রাজ ও মিম বেশ রোমাঞ্চিত। ফেসবুক লাইভে এসে নিজেদের এই অনুভূতির কথা জানিয়েছেন দুই জনই। একইসঙ্গে ভিডিওটি শেয়ার দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এরপর মিম গানটি নিয়ে টিকটক করেছেন।

গত ২৬ জুন সন্ধ্যায় গানটির ২৭ সেকেন্ডের টিজার মুক্তি পায় অনলাইনে। এরপর থেকে এর প্রতি ভালো লাগা বাড়তে থাকে দর্শক-শ্রোতাদের।

‘চলো নিরালায়’ গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। এবারই প্রথম একসঙ্গে মৌলিক গানে কণ্ঠ দিলেন তারা। এটি অয়নের প্রথম প্লেব্যাক। তবে চলচ্চিত্রে এ নিয়ে আনিসার গাওয়া গানের সংখ্যা দাঁড়ালো সাত। দুই কণ্ঠশিল্পী ‘চলো নিরালায়’ নিয়ে উচ্ছ্বসিত। ফেসবুকে লাইভে এসে তারা বলেন, ‘গানটি একবার শুনলেই ভালো লাগছে শ্রোতাদের। যারাই শুনছে সবাই ইতিবাচক সাড়া দিচ্ছেন। সত্যি বলতে প্রশংসায় ভাসছি আমরা। আনন্দের বিষয় হলো, ভালো একটি সিনেমায় গানটা আছে।’

Reneta

‘চলো নিরালায়’ গানটির কথা লিখেছেন গীতিকবি জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এটি পাওয়া যাচ্ছে। এছাড়া ফেসবুকেও শ্রোতারা উপভোগ করতে পারছেন গানটি।

‘পরাণ’ চলচ্চিত্রের আরেক প্রধান অভিনয়শিল্পী ইয়াশ রোহান। আসন্ন ঈদুল আজহায় রাজধানী ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে এটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানগীতিকারজনি হকপরাণবিদ্যা সিনহা মিমরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রশ্ন উঠছে দলে বাবরের ভূমিকা নিয়ে

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১৯ জন আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষার জন্য ভালোবাসা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT