চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্ন উঠছে দলে বাবরের ভূমিকা নিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সমালোচনার মুখে পড়েছে বাবর আজমের পারফরম্যান্স। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ১০০’র নিচে রয়েছে তার স্ট্রাইক রেট। বুধবার বাচা-মরার ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দলে থাকা সত্ত্বেও নামানো হয়নি তাকে। সে ম্যাচে অবশ্য পাকিস্তান ১০২ রানে জিতে নিশ্চিত করে বিশ্বকাপের সুপার এইট। তবে কেন চারে ব্যাট করতে নামা বাবরকে এত গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচের পরও নামানো হয়নি সে বিষয় কথা বলেছেন প্রধান কোচ মাইক হেসন।

আসরে এপর্যন্ত তার সর্বোচ্চ রান ৩২ বলে ৪৬, ১৪৩ স্ট্রাইক রেট এ রান করেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কিন্তু বাকি দুই ম্যাচে ব্যাটে নেমে ভারতের বিপক্ষে ৭১ স্ট্রাইক রেটে করেন ৭ বলে ৫ রান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ স্ট্রাইক রেটে ১৮ বলে করেন ১৫ রান। গত বছরের এশিয়া কাপেও একই কারণে বাবরকে দলে রাখা হয়নি। এমনকি বিগ ব্যাশ লিগে হতাশাজনক পারফরম্যান্সের পরেও তাকে টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে নেয়া হয়েছে।

টি-টুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম, যার রানের সংখ্যা ৪ হাজার ৫৭১। তবে নামিবিয়ার সাথে দলে থাকলেও ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি বাবর আজমের। সাধারণত তিন কিংবা চারে ব্যাট করতে নামেন তিনি, সে ম্যাচে পাঁচ জন ব্যাটার ক্রিজে নামলেও বাবরকে নামানি কোচ। তার আগে খাজা নাফে ও শাদাব খানকে ক্রিজে পাঠানো হয়। নাফে সুবিধা করতে না পারলেও শাদাব ২২ বলে অপরাজিত ৩৬ রানের একটি ইনিংস খেলেন। অর্থাৎ পাওয়ার প্লেতে দলের দ্রুত রানের প্রয়োজনে বাবরের ভূমিকা নেই বললেই চলে। এইরকম পরিস্থিতিতে কোচের আস্থায় বাবরের নাম নেই সেটা স্পষ্ট।

এদিকে শুক্রবার বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের শেষ অনুশীলন সেশনের। তার পরেই সংবাদ সম্মেলনে আসেন হেসন। সেখানে বাবরের বিষয় বলেছেন, ‘আমি মনে করি বাবর ভালোভাবেই জানে যে বিশ্বকাপে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ১০০’র কম। এটা স্পষ্টতই সেই ভূমিকা নয়, যা আমরা এই সময়ে চাই।’

‘এশিয়া কাপের পর আমরা নির্দিষ্ট একটি ভূমিকায় বাবরকে দলে ফিরিয়েছিলাম। আমাদের দলে আরও অনেক বিকল্প রয়েছে, যারা শেষের দিকে এসে সেই ভূমিকা ভালোভাবে পালন করতে পারেন। বাবর নিজেও বিষয়টি স্বীকার করেন। সে জানে দলের প্রয়োজন অনুযায়ী তার কিছু নির্দিষ্ট দক্ষতা আছে, আবার কিছু সময়ে অন্য খেলোয়াড়রা সেই ভূমিকা আরও কার্যকরভাবে পালন করতে পারে।’

সুপার এইটের উদ্বোধনী ম্যাচে শনিবার কলম্বোতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপপাকিস্তানবাবর আজমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT