চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শককে তৃপ্তি দিবে ‘কাগজ’: নির্মাতার আশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘কাগজ’। এমনটাই বলছেন পরিচালক আলী জুলফিকার জাহেদী।

গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা এটি। ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা বলছেন, ‘এটি দেখার পর মানুষ হতাশ হবে না। আমার বিশ্বাস, ‘কাগজ’ সিনেমাটি দেখে দর্শক তৃপ্তি নিয়ে হলে থেকে বের হবে।’

‘কাগজ’ মুক্তি উপলক্ষে রবিবার রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি হোটেলে সংবাদ সম্মেলনে সিনেমাটির পরিচালক আলী জুলফিকার জাহেদী এসব কথা বলেন।

এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী।

নির্মাতা নিজেই এর গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন। চিত্রনায়ক ইমন বলেন, ‘বীরত্ব ছবির পর আমার আরও একটি গল্প নির্ভর ছবি কাগজ মুক্তি পাচ্ছে। ছবিটিতে দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন। আসছে ২৩ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’

চলচ্চিত্রটি নিয়ে মম বলেন, ‘আমার তৃতীয় চলচ্চিত্র এটি। তবে মুক্তি পাচ্ছে প্রথম। এতে আমার চরিত্রটি গতানুগতিক আর ১০টা ক্যারেক্টারের মতো নয়। খুবই আলাদা অন্যরকম গল্প। আর যেই থ্রিলার ঘরনার কাজ আমরা তুলে ধরতে চেয়েছি তা দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবে আশা করি।’

Reneta

মুক্তির আগেই ছবিটি কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিল নাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আইরিনইমনকাগজপায়ের ছাপমেঘলা মুক্তালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

জুন ১৫, ২০২৬

ভারতে প্রবেশে বাধার পরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT