চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হতাশ তরুণদের জীবনমুখী করবে এই সিনেমা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বহুদিন ধরেই আত্মহত্যা বিরোধী একটি গল্প নিয়ে কাজ করছিলেন আসাদ সরকার। শুরু থেকেই ইচ্ছে ছিলো, গল্পটি নিয়ে সিনেমা বানাবেন তিনি। অবশেষে সে উদ্দেশেই সম্প্রতি কাজে নেমেছেন তিনি ও তার টিম।

চ্যানেল আই অনলাইনকে আসাদ সরকার জানালেন, চলতি মাসের শুরু থেকেই রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় শুটিং শুরু হয়ে শেষ হয়েছে ১৯ নভেম্বর। আত্মহত্যা বিরোধী গল্পে নির্মিত এই সিনেমার নাম ‘জীবন পাখি’।

নির্মাতা জানালেন, ‘জীবন পাখি’ আত্মহত্যাবিরোধী কাহিনিনির্ভর সিনেমা। ছোটখাটো যেকোনো ধরনের হতাশায় আমাদের যুবসমাজ বর্তমানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। দিন দিন বাড়ছে এই প্রবণতা। তার বিপক্ষে দাঁড়িয়ে বক্তব্যধর্মী এই সিনেমা।

নির্মাতা জানালেন, হতাশ তরুণদের জীবনমুখী করার বাসনা নিয়েই তিনি কাহিনি রচনা করেছেন। সিনেমাটি প্রযোজনা করছে জলছবি মিডিয়া।

এই ছবির মধ্য দিয়ে সিনেমায় অভিনয়ে নাম লেখালেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ খ্যাত শিল্পী মুহিন। মুহিনের সঙ্গে সহশিল্পী হিসেবে এই সিনেমায় অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুমনা সরকার।

Reneta

এই নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তিনি সিনেমার প্রধান চরিত্র, সিনেমার প্রধান অংশ আবর্তিত হবে তাকে ঘিরেই। মূল নারী চরিত্রে অভিনয় করেছেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ চ্যাম্পিয়ন মোহনা মীম। এ ছাড়া গোয়েন্দা পুলিশের চরিত্রে থাকবেন মীরাক্কেলখ্যাত অভিনেতা আবু হেনা রনি।

ট্যাগ: অভিনয়আত্মহত্যাআসাদ সরকারগল্পজীবন পাখিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি ১, ২০২৬

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি ১, ২০২৬
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT