চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা হারাচ্ছেন না আগারওয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, আশা হারাচ্ছেন না আগারওয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

রঙিন পোশাকে শেষবার সুযোগ পেয়েছিলেন দুই বছর আগে। এরপর টেস্টে ওপেনিং করেছেন এক বছরের মতো। চলতি বছর হারিয়েছেন সে জায়গাটিও। তবে এখনই আশা হারাচ্ছেন না মায়াঙ্ক আগারওয়াল। পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান ভারতীয় ব্যাটার।

চলতি বছরের মার্চে শেষবার ভারতের হয়ে খেলেছেন আগারওয়াল। শ্রীলঙ্কার বিপক্ষে সে সিরিজে ব্যাট হাতে একরকম নির্জীব ছিলেন ডানহাতি ওপেনার। ফর্মহীনতার কারণে এরপর আর দলে ফিরতে পারেননি। তবে হাল ছাড়েননি ৩১ বর্ষী ব্যাটার। অনুশীলনের মাধ্যমে অফ-ফর্ম কাটিয়ে উঠছেন বলে জানিয়েছেন প্রতিভাবান এ ব্যাটার।

‘আমি কখনো হাল ছাড়ি না। দলে ফেরার চেষ্টায় থাকব এবং প্রতিদিনই নিজেকে শানিয়ে তুলছি। আমার পক্ষে যদি কিছু আসে তাহলে খুব খুশি হবো কিন্তু আকাঙ্ক্ষা ও স্বপ্নের মৃত্যু হবে না কখনো।’

‘শেষ চার মাসে ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি। এখন আমি ফাস্ট বোলারদের বিপক্ষে সুইপ এবং রিভার্স সুইপ খেলে যাচ্ছি। আরও ৪-৫ টা জায়গায় খেলার চেষ্টা করছি। আমি এখন খুশি কারণ কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করেছি।’

বাদ পড়ার আগে ভারতের টেস্ট দলে নিয়মিতই ছিলেন আগারওয়াল। ডানহাতি ব্যাটারের এ ফরম্যাটে গড়ও বেশ ভালো। ২১ ম্যাচে ৮১ গড়ে করেছেন ১৪৮৮ রান। ওয়ানডেতে অবশ্য খেলা হয়নি তার। মাত্র ৫ ম্যাচ খেলে করেছেন ৮৬ রান।

গত আইপিএল তেমন একটা ভালো যায়নি আগারওয়ালের। ১২ ইনিংসে মোটে ১৯৬ রান করেছেন। এরপর পর্যাপ্ত অনুশীলনের মধ্যে দুর্বলতা অনেকখানি কাটিয়ে ওঠেন তিনি। ফলাফল দেখা গেছে কর্ণাটকের স্থানীয় প্রিমিয়ার লিগ মহারাজা ট্রফিতে। এই আসরে ১১ ইনিংসে ৫৩.৩৩ গড় এবং ১৬৭.২৪ স্ট্রাইক রেটে দুই সেঞ্চুরিসহ ৪৮০ রান করেন আগারওয়াল।

ট্যাগ: আইপিএলআগারওয়ালভারতশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিডিও ফাঁস: ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

পরবর্তী

বিনা কারণে যারা ডিমের দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা

পরবর্তী
বিনা কারণে ডিমের দাম বাড়ানোর বিরুদ্ধে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা কারণে যারা ডিমের দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছরেও থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন

সর্বশেষ

হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT