চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে ‘আমি বীরাঙ্গনা বলছি’, ১৫ দিনে ২১ শো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
বিনোদন
A A

নীলিমা ইব্রাহিমের লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ অবলম্বনে মঞ্চনাটক নিয়ে এলেন সৈয়দ জামিল আহমেদ। এরইমধ্যে নাটকটির হয়েছে উদ্বোধনী প্রদর্শনী। নাটকে ‘মেহেরজান’ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার, আরেক বীরাঙ্গনা ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছেন শারমিন আক্তার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে টানা ১৫ দিন নাটকটির ২১টি প্রদর্শনী করবে নাট্যদল ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’।

শুক্রবার বিকেল চারটায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় হয় আরও একটি প্রদর্শনী। শনিবার (১৭ জুন) বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়, ১৮ থেকে ২২ জুন সন্ধ্যা ৭টায়, ২৩ ও ২৪ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৫ থেকে ২৭ জুন সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রদর্শনী রয়েছে। ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টা, ২৯ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ৩০ জুন বিকেল ৪টায় ঈদের বিশেষ প্রদর্শনী ও সন্ধ্যা সাড়ে ৭টায় সমাপনী প্রদর্শনী থাকছে।

মূল দুই চরিত্রের বাইরে এতে আরও অভিনয় করেছেন বুড়ী আলী, শ্রাবণী ফেরদৌস, আরমীন মূসা, সোহেল রানা, সরওয়ার জাহান, সিফাত নওরীন, জৌপারী লুসাই, রিয়াসাত সালেকিন ও উম্মে আইমান।

নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং সংগীতও নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সহকারী নির্দেশনায় এম এস রানা, সংগীতে থাকছেন আরমীন মূসা ও ঘাসফড়িং কয়্যার।

মাঝে দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে ‘রিজওয়ান’ দিয়ে মঞ্চে ফেরেন সৈয়দ জামিল আহমেদ। এরপর ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর গঠিত হয় নাট্যদল স্পর্ধা। এরপর ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘বিস্ময়কর সবকিছু’ মঞ্চে আনেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটারনাটকমেহেরজানরিজওয়ানলিড বিনোদনসৈয়দ জামিল আহমেদস্পর্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT