চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ঠাকুরগাঁওয়ের শিরিন শিলা 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আর প্রথমবারের মতো দেশের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলা।

বুধবার (২৩ অক্টোবর) রাতে বসুন্ধরা কনভেশনের নবরাত্রী হলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন শিরিন আক্তার শিলা।

চ্যাম্পিয়ন শিলার মাথায় ৭৫০টি ডায়মন্ড খচিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের শৈল্পিক মুকুট (ক্রাউন) পরিয়ে দেন সাবেক মিস ইউনিভার্স (১৯৯৪) ও বলিউড তারকা সুস্মিতা সেন। যিনি এই আয়োজনের বিশেষ আকর্ষণ ও অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। মূলত এ আয়োজনের জন্যই বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকায় আসেন।

Banglabid

সুন্দরী প্রতিযোগিতার এই আসরে সুস্মিতা যোগ দেন রাত সোয়া ৯ টার দিকে। মঞ্চে এসে বলিউডের ব্লকবাস্টার ‘ম্যায় হু না’ ছবির এই নায়িকা বলেন: মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম-এর মাধ্যমে আমাকে সারা বিশ্ব চিনেছে। এ ধরণের আন্তর্জাতিকমানের আয়োজনে অংশ নেয়ার জন্য ভাষা ব্যাপার না, আত্মবিশ্বাসটাই আসল।

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার অনুভূতি জানিয়ে আবেগতাড়িত হয়ে শিরিন আক্তার শিলা বলেন, আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক(বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করবো।

শিলার বাড়ি ঠাকুরগাঁও এর পীরগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছেন।

Reneta

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮ তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’- প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে শিলা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা ইসলাম এবং দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হয়েছেন জেসিয়া ইসলাম।

গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সারাদেশ থেকে কয়েক হাজার তরুণী আবেদন করেন। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই বাছাই করে গ্র্যান্ড ফিনালেতে রাখা হয় সেরা ১০ প্রতিযোগী।

তারা হলেন: তামান্না ইসরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তাইফা, আফলা আম্রান, শিরিন আক্তার শিলা, জেসিয়া ইসলাম, স্মৃতি আক্তার, ইরানা ইশরাত, আলিশা ইসলাম, তসিবা আনিতা ইসলাম। তারা প্রত্যেকেই ১৮ থেকে ২৮ বয়সী অবিবাহিত নারী।

এই ১০ জনের মধ্য থেকে নির্বাচিত করা হয় সেরা ৫ জন। তাদের মধ্যে ছিলেন মারিয়া মুমু, জেসিয়া ইসলাম, শিরিন আক্তার শিলা, আলিশা ইসলাম, আলফা আম্রান।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ মূল বিচারক হিসেবে ছিলেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, প্রমুখ।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিশা ইসলামজেসিয়া ইসলামমিস ইউনিভার্সলিড বিনোদনশিরিন আক্তার শিলাসুস্মিতা সেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাছকাটা সেই নারীর বিরুদ্ধে মামলা

পরবর্তী

মিটে গেল ক্রিকেটার-বোর্ড দ্বন্দ্ব

পরবর্তী

মিটে গেল ক্রিকেটার-বোর্ড দ্বন্দ্ব

ডিপিএলে উন্মুক্ত দলবদল, বিপিএলে ফিরবে ফ্র্যাঞ্চাইজি

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT