চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছকাটা সেই নারীর বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

সাভারের সিআরপি রোডের এক বাসার ছাদ বাগানে গাছ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত হওয়া নারী খালেদা আক্তার লাকির বিরুদ্ধে মামালা করেছে ভুক্তভোগী আহসান হাবিব। পুলিশ খালেদাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে তাকে সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার ওসি (অপারেশনস) মো. জাকারিয়া হোসেন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন, সকালে খালেদাকে আটকের পর আমরা জিজ্ঞাসাবাদ করি, আমরা জানতে পারি শত্রুতার বশে সে নির্বিচারে গাছ কেটেছে।

Banglabid

তিনি বলেন, আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি, অভিযোগটি বিকেলে মামলায় পরিণত করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকালে সাভারের ডগরমোড়া এলাকার নিজ ফ্ল্যাট থেকে খালেদা আক্তার লাকিকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়।

গতকাল সাভারের সিআরপি রোডের একটি বাসার ছাদ বাগানের গাছ কেটে বিতর্কিত হয়েছেন নারী খালেদা আক্তার লাকি।

Reneta

ছাদে করা অন্যের বাগানের সব গাছ দা দিয়ে কেটে ফেলেন তিনি। সাভারের সিআরপি রোডের ভয়াবহ এ ভিডিও দেখে আঁৎকে উঠেছেন সবাই! গাছ কাটার সময় তা ভিডিও করেন গাছের মালিক। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদ বাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি-কান্না তাকে থামাতে পারছে না। সঙ্গে আছে তার ছেলে। ছাদে এলাকার কিছু ছেলেও দাঁড়িয়ে আছে! সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে আসেন ওই মহিলা।

সুমাইয়া হাবিব লিখেছেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কী অপরাধ ছিল গাছের? কী অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ক্ষুদে হাতিদের’ চমক থামিয়ে শেষ চারের পথে চ. আবাহনী

পরবর্তী

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ঠাকুরগাঁওয়ের শিরিন শিলা 

পরবর্তী

'মিস ইউনিভার্স বাংলাদেশ' ঠাকুরগাঁওয়ের শিরিন শিলা 

মিটে গেল ক্রিকেটার-বোর্ড দ্বন্দ্ব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT