চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণার মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার চাকরি আদালত ভবন, সরকারি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। শুরু হয়েছে মামলার আনুষ্ঠানিক বিচারও।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই অভিযোগ গঠন করেন। একইসাথে আগামি ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অন্যান্য আসামিরা হলেন, রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের জেনারেল ম্যানেজার শিপন আলী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ জুলাই প্রতারণার অভিযোগে বালু ব্যবসায়ী এস এম শিপন বাদি হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত শিপন আলী ২০১৯ সালের ২৭ অক্টোবর বাদির ব্যবসায়িক প্রতিষ্ঠানে ১৯ কোটি ৭৫ লাখ টাকার ৫০ লাখ সিএফটি বালু সরবরাহের অর্ডার করেন।

Banglabid

শিপন আলী বাদিকে পূবালী ব্যাংকের তিনটি চেক দেন। যে চেকগুলো ব্যাংক থেকে ডিজঅনার হয়। পরবর্তীকালে তার কাছে বাকি বিল দাবি করলেও তা পরিশোধ করা হয়নি।

শিপন আলী জানান, রিজেন্ট চেয়ারম্যান সাহেদ এবং প্রতিষ্ঠানটির এমডি মাসুদ পারভেজের নির্দেশে তিনি বালুর অর্ডার দেন।
২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি সাহেদ ও মাসুদের কাছে বাদিকে নিয়ে যান শিপন আলী। সেখানে আসামিরা তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকিও দেন তারা।

এই প্রতারণার ঘটনায় ২০২০ সালের ৮ নভেম্বর তিন জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক আকরাম হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগ গঠনমাসুদ পারভেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘চেঞ্জ ইওর থটস, চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শনী

পরবর্তী

‘এফডিসিতে কোনো বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না’

পরবর্তী
নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তারা এফডিসিতে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এফডিসিতে কোনো বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না’

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার ২৩ ছাড়াল, মৃত্যু ১০

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT