চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমনি প্রযোজিত ছবির নায়ক জায়েদ, পরিচালক রনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়িকা পরিচয়ের বাইরে, পরীমনির নামের আগে যোগ হতে যাচ্ছে নতুন তকমা। হালের আবেদনময়ী এই নায়িকা এবার প্রযোজনায় নামছেন। এমন ঘোষণা গেল বছরের শেষদিকে শোনা গিয়েছিল। অনেকেই এটাকে ফাঁকা আওয়াজ ভেবেছিলেন! কিন্তু না, সত্যি সত্যি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরীমনি।

তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সোনার তরী মাল্টিমিডিয়া’। জানা যায়, পরীমনির প্রিয়কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ঠিক করেছেন।

এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আজ (শুক্রবার) নতুন ছবির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে এফডিসিতে। সেখানে এই প্রতিষ্ঠানটির লোগো উন্মোচনও করা হবে। এতে চলচ্চিত্রের গুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া নতুন প্রজন্মের তারকারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে নতুন ছবির নাম জানা যায়নি, তবে নিশ্চিত জানা গেছে পরীমনি প্রযোজিত এই ছবির নায়ক জায়েদ খান।

Banglabid

আরো চমকপ্রদ খবর হচ্ছে, প্রযোজক পরীমনির এই ছবিটি নির্মাণ করবেন ‘মেন্টাল’ খ্যাত নির্মাতা শামীম আহমেদ রনি। তবে, মহরতের আগে বিষয়টি নিয়ে পরীমনি, জায়েদ খান ও শামীম আহমেদ রনি কেউই মুখ খোলেননি। বিশেষ করে নায়িকা পরীমনি বললেন, সবকিছুই সারপ্রাইজ হিসেবে থাকুক!

জানা গেছে, পরীমনির প্রযোজিত এই ছবিতে নতুন লুকে হাজির হবেন জায়েদ খান। সেজন্য তিনি এরই মধ্যে চুল ছেঁটেছেন! শারীরিক গড়নেও কিছুটা পরিবর্তন এনেছেন। এর আগে ‘অন্তর জ্বালা’ ছবিতে জায়েদ খান ভিন্নরূপে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে এবারো তিনি নতুন গেট আপ নিয়ে আসবেন এই ছবিতে।

চিত্রানায়িকা পরীমনির প্রথম নায়ক ছিলেন জায়েদ খান। তার সঙ্গে জুটি বেঁধে ২০১৫ সালে পরীর প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তি পায়। এরপর নগর মাস্তান, অন্তর জ্বালা ইত্যাদি ছবিতে তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। এছাড়া ‘চাঁদনী’ নামের একটি ছবির মহরত হলেও আর শুটিং শুরু হয়নি, মুক্তির অপেক্ষায় আছে জায়েদ-পরী অভিনীত ‘বাহাদুরী’ নামের একটি ছবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানপরীমনিশামীম আহমেদ রনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈগলস ড্যান্স কোম্পানিকে সম্মাননা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

খালেদা জিয়ার জামিনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ

পরবর্তী

খালেদা জিয়ার জামিনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ

পিএসজির বিপক্ষে আইনি ব্যবস্থা নেবে উয়েফা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT