চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ ‘গৃহযাত্রা’ নিয়ে রমিজ-সরফরাজের বাহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ ততক্ষণে ময়নাতদন্ত ঘরে। পাকিস্তান কেনো হারল, কীভাবে হারল; চলছে এই আলাপন। ধারাভাষ্যকার রমিজ রাজার অতিথি অধিনায়ক সরফরাজ আহমেদ। দুজনে এক পর্যায়ে নিরাপদে বাড়ি যাওয়ার প্রশ্নে একে-অপরকে ‘বিদ্ধ’ করলেন।

‘যাক টুর্নামেন্ট তো শেষ, অন্তত তোমরা বাড়ি ফিরে যাও নিরাপদে’ -কিছুটা ক্ষোভের সঙ্গে সরফরাজকে এভাবে ‘শুভকামনা’ জানান রমিজ।

সরফরাজও কম যান না। প্রতিউত্তরে বলেন, ‘রমিজ ভাই আপনারও যাত্রা শুভ হোক!’

Banglabid

রমিজ স্টারস্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে আছেন। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে সারাক্ষণই তাকে অস্থির মনে হয়েছে। বল আকাশে উঠলেই চেঁচিয়ে বলতে শোনা গেছে, ‘নিশ্চয়ই কেউ ধরে ফেলবে।’ আবার যখন তার দল চাপে, তখন বলতে শোনা গেছে, ‘দল এই চাপ থেকে বের হয়ে আসবে।’ কিন্তু একটা সময় রমিজের গলা নিচু হয়ে যায়। তার দেশের ছেলেরা ৩৭ রানে হেরে তাকে ‘শান্ত’ করে দিয়ে যায়।

ধারাভাষ্যকাররা পেশাদারিত্বের খাতিরে মাইক্রোফোন হাতে পক্ষপাতিত্বমূলক মন্তব্য থেকে বিরত থাকেন। কিন্তু নিজ দেশের খেলা হলে অনেকেই সেসবের ধার ধারেন না। এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। ভারতের সুনীল গাভাস্কার থেকে শুরু করে বাংলাদেশের আতহার আলী খানকেও অনেক সময় নিজ দেশের হয়ে কথা বলতে শোনা যায়।

বুধবার এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে রমিজ শেষ পর্যন্ত নিজ দেশের ছেলেদের পক্ষে আর কথা বলতে পারেননি। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরফরাজের কাছে সরাসরি জানতে চান, দলের এমন হারের কারণ কী?

Reneta

জবাবে সরফরাজ বলেন, ‘দল হিসেবে আমরা ভালো করতে পারিনি। খেলোয়াড় হিসেবে আমি নিজেও খারাপ করেছি। আরও ভালো করা উচিত ছিল। ম্যাচের প্রতিটি ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮সরফরাজ আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শতভাগ দিতে চাও, মাশরাফীর মতো দাও’

পরবর্তী

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি রানার জামিন নামঞ্জুর

পরবর্তী

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি রানার জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT