চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট হয়ে এলো অনূর্ধ্ব-১৯ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

৪৬ ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৯ দল গঠনের প্রক্রিয়া। ক্যাম্প শেষে মূল দল গঠনের জন্য ২৮ জনকে বাছাই করেছেন নির্বাচকরা। ১ অক্টোবর হেড কোচ নাভিদ নেওয়াজের অধীনে শুরু হবে চার সপ্তাহের স্কিল ক্যাম্প।

২৮ ক্রিকেটার নিজেদের মধ্যে খেলবে পাঁচটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ। পরে দল হয়ে যাবে আরও ছোট। ২০২২ বিশ্বকাপের মহড়াও শুরু হয়ে যাবে দল গঠনের পরপরই।

প্রাথমিক দলে আছেন গত বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া স্ট্যান্ডবাই থাকা মেহরব হাসান ও আশরাফুল ইসলাম সিয়াম এবারও আছেন প্রাথমিক দলে।

Banglabid

আগামী ২৮ সেপ্টেম্বর ২৮ ক্রিকেটারকে মিরপুরের ক্রীড়াপল্লীতে রিপোর্ট করতে বলেছে বিসিবি। ৩০ সেপ্টেম্বর হবে তাদের কোভিড-১৯ টেস্ট। যারা নেগেটিভ হবেন তারা ১ অক্টোবর যোগ দেবেন বিকেএসপির ক্যাম্পে।

আকবর-ইমন-শরিফুলরা দেখিয়েছেন বিশ্বজয়ের পথ। তাদের দক্ষতা ও অদম্য ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছে শক্তিধর সব প্রতিপক্ষ। যুবাদের মঞ্চে বাংলাদেশের ‘চ্যাম্পিয়ন’ তকমা ধরে রাখার দায়িত্ব বর্তাবে বর্তমান দলটির উপর, যারা ২০২২ সালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে।

ওপেনিং ব্যাটসম্যান: মফিজুল ইসলাম, ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল।

Reneta

মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, মো. খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ।

পেস বোলার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া।

স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম।

অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা ওয়াসার এমডি তাকসিমের পুনঃনিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পরবর্তী

ভালো লাগছে, আবার ভয় ও লাগছে: তিশা

পরবর্তী

ভালো লাগছে, আবার ভয় ও লাগছে: তিশা

ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে চলে গেলেন ডিন জোন্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT