চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছিনতাইকারী বাইক না আমার রিযিক নিয়ে গিয়েছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

বাইক হারানোর ১৪ ঘন্টা পর সেটি ফেরত পেলেও এক মিনিটের জন্য হেলমেটটি মাথা থেকে খোলেননি জীবিকা হিসেবে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেছে নেওয়া শাহনাজ আক্তার পুতুল।

শাহনাজ বলেন, আমি হেলমেট পড়ে থাকলে মনে হয় আমার সঙ্গে বাইক আছে, আসলে ছিনতাইকারী বাইক না আমার রিযিক নিয়ে গিয়েছিল।

বুধবার দুপুরে তেজগাঁও পুলিশের বিভাগীয় উপ কমিশনারের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাহনাজ বলেন, আমার দুই ছেলেমেয়েকে সকাল হলেই টিফিন বাবদ ১০০ টাকা দিতে হয়, আমি দিন আনি দিন খাই। ছিনতাইকারী জনি আমার রিযিকটাই নিয়ে গিয়েছিল।

‘বাইক হারানোর পর আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, সবাই আমাকে বলেছে এই বাইক আর ফিরে পাওয়া যাবে না, পুলিশ বাইক খুঁজে দিতে দিতে বাইক বিক্রি করা হয়ে যাবে। বাসায় মা বকেছে কেন অপরিচিত মানুষকে বাইক দিলাম।’

পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে শাহনাজ বলেন, সত্যি আমি পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ, আপনারা আমার রিযিক ফিরিয়ে দিয়েছেন। পুলিশ চাইলে সব পারে, আমি অভিভূত যে এক রাতের মধ্যেই পুলিশ আমার বাইক ফিরিয়ে দিয়েছে।

শাহনাজ বলেন, বাইক হারানোর পর অনেকেই আমাকে নতুন বাইক দিতে চেয়েছেন, কিন্তু আমার কারো কাছে হাত পাতার স্বভাব নেই। এটা আমার অহংকার না এটা আমার নীতি।

আমাকে পারলে বাইক চালানো সম্পর্কিত কোন স্থায়ী কাজ দেন, যেটা করে আমি আমার সন্তানদের পর্যাপ্ত সময় দিয়ে লালন পালন করতে পারি। সন্তানদের সময় না দিয়ে আমি টাকা আয় করতে চাই না।

সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, আমাদের কাছে বিষয়টি আমলে আসার পর থেকেই আমরা গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাই। আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনির বোনের ঠিকানায় যাই, সেখান থেকে বেশ কিছু তথ্য পাই, পরে নারায়নগঞ্জের ফতুল্লার রঘুনাতপুরের বাসায় জনি (জোবায়দুল ইসলাম জনি) থাকতে পারে। পরে ঢাকা থেকে তেজগাঁও বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফের নেতৃত্বে শের এ বাংলা নগর থানার ওসি (অপারেশন) আহাদসহ একটা ফোর্স ওই এলাকায় যায়। রঘুনাতপুরের এলাকাবাসী আর আমাদের কিছু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাইকসহ জনিকে রাত সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয়।

আসামি জনি সম্পর্কে জানতে চাইতে বিপ্লব কুমার সরকার বলেন, জনির উদ্দেশ্য ছিল শাহনাজের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে বাইক চুরি করা। তবে জনি আরো কোনো বাইক চুরির সঙ্গে সম্পৃক্ত কিনা সেটা রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তা জানা যাবে। আমরা আদালতের কাছে আজ রিমান্ড চাইব।

সংবাদ সম্মলনের শেষে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকে শাহনাজকে আর্থিক সহায়তা করা হয়। সবশেষে শাহনাজকে তার বাইকের চাবি হাতে তুলে দেন বিপ্লব কুমার সরকার। শাহনাজ মাতৃস্নেহে বাইকটি জড়িয়ে ধরে বীরদর্পে বাইক চালিয়ে উপ-কমিশনারের অফিস ছেড়ে যান।

ট্যাগ: মোটরসাইকেল ছিনতাইরাইড শেয়ারিংলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনব উদ্যোগের ম্যাচে মিরাজদের সংগ্রহ ১৩৬

পরবর্তী

আপনার মেয়ে কোন স্কুলে পড়ে?

পরবর্তী

আপনার মেয়ে কোন স্কুলে পড়ে?

বিপজ্জনক চ্যালেঞ্জ-প্র্যাংক ভিডিও-ইউটিউব

কয়েকধরণের ভিডিও নিষিদ্ধ করেছে ইউটিউব

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT