চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব উদ্যোগের ম্যাচে মিরাজদের সংগ্রহ ১৩৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছে ঢাকা ডায়নামাইটস। বিপরীতে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় রাজশাহী কিংসের। সকল মাকে সম্মান জানাতে বুধবার জার্সিতে মায়ের নাম লিখে নেমেছেন রাজশাহীর ক্রিকেটাররা। ম্যাচের আগে অধিনায়ক মিরাজ জানান, ম্যাচটা জিতেই অভিনব এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে চান। লক্ষ্যে নেমে শুরুতে ব্যাট করে কেবল ১৩৬ রানের পুঁজি গড়েছে তার দল।

বুধবারের ম্যাচ জিতে ঢাকার রকেট গতিতে টান ধরানোর সঙ্গে নিজেদের অবস্থান শক্ত করাও লক্ষ্য কিংসদের। এই ম্যাচে দলে তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে রাজশাহী। মুমিনুল হক, সৌম্য সরকার ও জন ইভান্স মূল একাদশ থেকে বাদ পড়েছেন। সুযোগ পেয়েছেন মার্শাল আইয়ুব, শাহারিয়ার নাফিস ও সেকুগে প্রসন্ন।

তিন পরিবর্তন নিয়ে নামলেও ব্যাট হাতে শুরুতে আগের ম্যাচের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দলীয় ২ রানের মাথায় উইকেট হারায় রাজশাহী। ওপেন করতে নেমে আবারও ব্যর্থ মিরাজ। ১১ বল মোকাবেলা করে এক রান করেছেন অধিনায়ক। দুই ক্যারিবীয় তারকার যুগল আক্রমণে সাজঘরে ফেরেন মিরাজ। আন্দ্রে রাসেলের বলে ক্যাচ নেন কাইরেন পোলার্ড।

অধিনায়ক দ্রুত ফিরলেও পাঁচ বছর পর বিপিএল খেলতে নেমে দারুণ এক ইনিংস উপহার দেন মার্শাল আইয়ুব। শাহারিয়ার নাফিসের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন। ২৫ রান করে আউট হন নাফিস। সুনিল নারিনের ঘূর্ণিতে পরাস্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ ওপেনার।

একই ওভারে দ্বিতীয় আঘাত নারিনের। এবার তুলে নেন আইয়ুবকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার আইয়ুব ফেরেন ৪৫ রানে। তার ৩১ বলের ইনিংসে তিনটি চার ও দুটি দুর্দান্ত ছক্কার মার।

রায়ান টেন ডেসকাটের সঙ্গে একটি ভালো জুটি গড়ার আভাস দিয়েছিলেন জাকির হাসান। কিন্তু তাকে বেশিদূর যেতে দেননি আল ইসলাম, ২০ করতেই নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে জাকিরকে ফেরান তিনি। জাকিরের পরপরই ১৬ রান করে ফেরেন ডাচ অলরাউন্ডার ডেসকাট। নারিনের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

চলতি আসরে পাওয়া প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি প্রসন্নও। সাকিব আল হাসানের প্রথম শিকার হন। ঢাকার অধিনায়কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে করতে পারেন মাত্র ২ রান। আর নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩৬ রানে ঠেকে রাজশাহীর ইনিংস।

১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার সুনিল নারিন। এছাড়া রাসেল, সাকিব ও আল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নেন।

ট্যাগ: ঢাকা ডায়নামাইটসবিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহী কিংস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসকিউরের টিপুর জন্মদিনে

পরবর্তী

‘ছিনতাইকারী বাইক না আমার রিযিক নিয়ে গিয়েছিল’

পরবর্তী

'ছিনতাইকারী বাইক না আমার রিযিক নিয়ে গিয়েছিল'

আপনার মেয়ে কোন স্কুলে পড়ে?

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT