চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ সম্প্রচার করবে স্কাই স্পোর্টস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

২০১৬ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের খেলাগুলো সরাসরি সম্প্রচারের সত্ত্ব লাভ করেছে ব্রিটিশ ভিত্তিক স্যাটেলাইট পে-টিভি কোম্পানি স্কাই পিক এর মালিকানাধীন টেলিভিশন চ্যানেল ‘স্কাই স্পোর্টস’। আর এই সত্ত্ব পাওয়ার ফলে আগামী দুই বছরে ‘স্কাই স্পোর্টস’ ইংল্যান্ডের প্রতিটি ক্রিকেট ম্যাচ সম্প্রচারের অধিকার লাভ করলো।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের অনুষ্ঠেয় ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়কাল আগামী বছরের অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত। সফরে দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী মাসে ইংল্যান্ডের আরব আমিরাত সফরে পাকিস্তানের বিপক্ষে  ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সত্ত্ব বিষয়ক চুক্তির ঘোষণা করে দ্য পে-টিভি ব্রডকাস্টার। যার ফলে তারা আগামী দুই বছরে ইংল্যান্ডের প্রতিটি ক্রিকেট ম্যাচ সম্প্রচারের অধিকার লাভ করেছে।

আগামী ৫ বছরে এই ব্রডকাস্টার ইংল্যান্ডের ৫০ টিরও বেশি টেস্ট ম্যাচ এবং পূর্ব নির্ধারিত ৩৬০ দিনের ক্রিকেট ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। তাদের সম্প্রচারের আওতায় থাকবে সাউথ আফ্রিকায় একটি শীতকালীন সফর, ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড টি-২০ এবং দেশের মাটিতে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ।

বাংলাদেশ সফরের আগে ইংল্যান্ড ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট সিরিজ হবে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও রয়েছে।

চলতি বছরের আগস্ট মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য দেশটির আন্তর্জাতিক মাচগুলো সম্প্রচার বিষয়ক চুক্তি প্রকাশ করে স্কাই স্পোর্টস। এই তথ্য প্রকাশের পরেই পরবর্তী ২০১৭-১৮ সালের এসেজ সিরিজ বিটি স্পোর্টস এ সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয়া হয়।

এই চুক্তির জন্য স্কাই স্পোর্টসকে প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ লড়াইটি হয় গত বিশ্বকাপে। সেই ম্যাচে অবিস্মরণীয় জয় লাভের মাধ্যমে কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেছিলো টাইগাররা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরণার্থীদের ভাগ করে নিতে প্রাগে বৈঠকে বসছে ইউরোপিয় ইউনিয়ন

পরবর্তী

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

পরবর্তী

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

দু'জন কোপায়, দু'জন পাহারা দেয় আর ভিডিও করে অন্যজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT