বিনোদন

প্রকাশ্যে প্রভাস-দীপিকার ‘কল্কি’-তে অমিতাভের ফার্স্ট লুক

অমিতাভ বচ্চন 'কল্কি' সিনেমার প্রথম লুক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ বচ্চন ‘কল্কি’ সিনেমার প্রথম লুক, যেখানে তিনি এক রহস্যময় চরিত্রে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাই-ফাই থ্রিলার ‘কল্কি ২৮৯৮ এডি’-তে অমিতাভের ফার্স্ট লুক প্রকাশ্যে এল বুধবার অভিনেতার ৮১ তম জন্মদিনের দিনে। এই সিনেমায় আরও রয়েছেন প্রভাস, দীপিকা।

অমিতাভের ফার্স্ট লুক ইতোমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘কল্কি ২৮৯৮ এডি’র ভ্যারিফায়েড এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে শেয়ার করা হয়েছে ফার্স্ট লুক। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনার যাত্রার অংশ হওয়া এবং আপনার উদারতার সাক্ষী হতে পারা সম্মানের। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন স্যার।’

‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি।

এতদিন এই সিনেমাকে ‘প্রোজেক্ট কে’ নামেই চিনতেন মানুষ। একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। ২০২৪ সালের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে এটি।

এই সিনেমার শুটিং-এর সময় সেটেই আহত হন অমিতাভ। পাঁজরে চোট লাগায় সুস্থ হতে দীর্ঘ দিন সময় লেগে যায় বিগ বি-র। দীর্ঘদিন স্থগিত রাখতে হয়েছিল ছবির শুটিং।

বিষয়:অমিতাভ বচ্চন কল্কি ২৮৯৮ এডি দীপিকা প্রভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…