চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয়’কে দেওয়া কথা রাখলেন না ‘বীরু’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
জয় ও বীরু এর ছবি, দুইজন যুবক আনন্দে বাইক চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধু ‘জয়’কে দেওয়া কথা রাখলেন না ‘বীরু’! বলেছিলেন, ‘তেরা সাথ না ছোড়েঙ্গে’। কিন্তু শেষমেশ সঙ্গ ছেড়ে একা একা চললেন ‘জয়’-কে ফেলে রেখে! সোমবার (২৪ নভেম্বর) চিরবিদায় নিয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। প্রিয় বন্ধুর প্রয়াণে গভীর শূন্যতায় ডুবেছেন অমিতাভ বচ্চন।

বন্ধুর অন্তিম যাত্রায় অংশ নেওয়ার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন ‘বিগ বি’।

দীর্ঘদিনের বন্ধু ধর্মেন্দ্রকে হারিয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছেন অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, ‘এক অদ্ভুত শূন্যতা! চারপাশের বাতাস যেন কমে গেছে।’ তার কথায়, ‘আর এক স্তম্ভ চিরবিদায় নিলেন, জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে। অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধতা তৈরি করে গেলেন। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।’

Banglabid

কিংবদন্তী পরিচালক রমেশ সিপ্পির কালজয়ী ছবি ‘শোলে’-তে ‘জয়’ ও ‘বীরু’র চরিত্রে এই দুই তারকার বন্ধুত্ব ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক। ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’ গানের মাধ্যমে তাদের সম্পর্ক অমর হয়ে আছে কোটি দর্শকের হৃদয়ে।

এ বছরই সেই ছবির ৫০ বছর পূর্তি হওয়ার কথা। কিন্তু এর আগেই ভেঙে গেল এই ঐতিহাসিক জুটি। ধর্মেন্দ্রের মৃত্যুর খবর পেয়েই ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি বন্ধুর বাসভবনে ছুটে গিয়েছিলেন অমিতাভ। অন্তিম শয্যায় থাকা ‘বীরু’কে নীরবে অনেকক্ষণ ধরে কেবল দেখে গিয়েছেন শোকস্তব্ধ ‘শাহেনশাহ’।- বলিউড শাদিস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘জয়’‘বীরু’অমিতাভ বচ্চনধর্মেন্দ্রবলিউডের কিংবদন্তী অভিনেতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণভোট আইন অধ্যাদেশ অনুমোদন

পরবর্তী

‘থার্সডে নাইট’–এ মিথিলার সঙ্গে কী হয়েছিল?

পরবর্তী
মিথিলা ও অন্য একজনের মধ্যে গভীর সংলাপ, নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘থার্সডে নাইট’–এ মিথিলার সঙ্গে কী হয়েছিল?

নির্বাচনী বাক্সে ভোট দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT