বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পুরোটা সময় সিলেট টাইটানসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু আসরের মাঝপথে দেশে ফিরে গেলেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।
বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ আমিরকে বুঝিয়ে দেয়া হয়েছে আমিরকে। ঠিক কী কারণে আসরের মাঝপথে দল ছেড়েছেন আমির, সেটা অবশ্য পরিষ্কার করেনি সিলেট।
আইএল টি-টুয়েন্টি শেষে বিপিএল খেলতে এসে শুরু থেকেই দলে নিয়মিত ছিলেন আমির। ৬ ম্যাচে ৪ উইকেট নেয়ার পাশাপাশি দলের তিন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের কারণে আরেক পাকিস্তানি সাইম আইয়ুবও বাংলাদেশ ছেড়েছেন। তবে এই সিরিজ শেষেই সিলেটে ফেরার সম্ভাবনা রয়েছে তার।








