বাংলাদেশ

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জামায়াতের আমিরের শোক

উপদেষ্টা হাসান আরিফের ছবি, শোক প্রকাশের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা হাসান আরিফের ছবি, তিনি একজন প্রবীণ নেতা ও উপদেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) এই বিষয়ে এক শোকবাণী দিয়েছেন তিনি।

শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব এ এফ এম হাসান আরিফ শুক্রবার অপরাহ্ন ৩টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আরও বলেন, জনাব হাসান আরিফ দীর্ঘদিন ধরে আইনাঙ্গনে অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সাথে তাঁর পেশাগত দায়িত্ব পালন করে গিয়েছেন। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল গুনাহগুলো মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করুন। আমরা তার শোক-সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিষয়:উপদেষ্টা হাসান আরিফ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…