চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আমীন আল রশীদের ‘সংসদীয় বিতর্ক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
শিল্প সাহিত্য
A A

অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক আমীন আল রশীদের গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশের সংসদীয় বিতর্ক: জাতীয়তাবাদ, বাকশাল, রাষ্ট্রধর্ম ও অন্যান্য’।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান প্রণয়নের জন্য গঠিত গণপরিষদ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ১২টি সংসদের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে এই বই। যেখানে বাঙালি জাতীয়তাবাদ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, ব্যক্তির সম্পত্তি অর্জনের সীমারেখা, জরুরি অবস্থা, বাকশাল, রাষ্ট্রধর্ম, সংসদীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, পঞ্চদশ সংশোধনী, ন্যায়পালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদের বিতর্ক তুলে ধরা হয়েছে।

আমীন আল রশীদ জানান, এই বইটি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সংসদীয় বিতর্কের ধরন সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি বাংলাদেশের সংসদ কতটা কার্যকর, সেটি বোঝার চেষ্টা করা। সংসদীয় গণতন্ত্রের যে চর্চার মধ্যে বাংলাদেশ শুরু থেকেই কমবেশি আছে, সেখানের বিচ্যুতিগুলোও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

বিশেষ করে সংবিধানের যেসব বড় পরিবর্তন দেশের সরকার কাঠামো বদলে দেয়ার পাশাপাশি রাজনৈতিক সংকট জটিলতর করেছে, সেই সংশোধনীগুলো পাশের প্রক্রিয়ায় সংসদের কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল—সাধারণ পাঠকের সে বিষয়ে আগ্রহ আছে নিশ্চয়ই।

বিশেষ করে একজন জাতীয়তাবাদী ও গণতন্ত্রমনা নেতা হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু কেন বাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করলেন এবং এর প্রক্রিয়াটি কী ছিল; সংবিধান প্রণয়নের সময় গণপরিষদে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কী ধরনের বির্তক হয়েছিল এবং কেন এই বিধানটি যুক্ত করা হলো; সংবিধানে রাষ্ট্রধর্মের বিধান যুক্ত করার যুক্তিগুলো কী ছিল এবং এই ঘটনাটি পবরবর্তী বাংলাদেশের রাজনীতিকে কতটা প্রভাবিত করেছে; কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেয়া হলো এবং এই বিরাট সিদ্ধান্তটি নেয়ার পেছনের ঘটনাগুলো কী—তার প্রত্যক্ষদর্শী হিসেবে তা পাঠককে জানানোর তাগিদ থেকেই এই বইটি লেখা।

বইতে মোট অধ্যায় ১৬টি। এর মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদে সংসদ সদস্যদের কথা বলার স্বাধীনতা খর্ব করে বলে যে অভিযোগ রয়েছে তার ভীতি ও বাস্তবতা; ন্যায়পাল ইস্যুতে আইন হলেও সেটি কার্যকর না হওয়া; দ্বাদশ সংসদে বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকীর ‘বড়শিতত্ত্ব’ এবং জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু ও আলোচিত এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বাহাস নিয়েও আলাদা অধ্যায় রয়েছে।

Reneta

বইয়ের শেষ অংশে সাময়িক সংবিধান আদেশ, ওয়েস্টমিনস্টার টাইপের সংসদীয় শাসনব্যবস্থার পরিচিতি, গণপরিষদ, সংবিধান প্রণয়ন কমিটি এবং ৬ সদস্যের নোট অব ডিসেন্টও টিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। ১৬০ পৃষ্ঠার এই বইটির দাম ৩০০ টাকা। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ফরিদী নুমান।

উল্লেখ্য, সংসদ ও সংবিধান বিষয়ে সাংবাদিক আমীন আল রশীদের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে সংবিধান প্রণেতাগণ (২০২৪), সংবিধানের রাজনৈতিক বিতর্ক (২০২০), সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক (২০১১), সরকারি বিরোধী দল (২০১৫)। তার অন্যান্য বইয়ের মধ্যে ‘জীবনানন্দের মানচিত্র’ পাঠকমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমীন আল রশীদবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT