চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২০, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানের সঙ্গে সরাসরি কোনও কূটনৈতিক সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। তবুও বিগত কয়েক বছর ধরে চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তাইওয়ানকে সমর্থন করে এসেছে ওয়াশিংটন। তবে এরই মাঝে এবার চীনের মাটিতে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বললেন, তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না আমেরিকা।

স্থানীয় সময় সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান ব্লিঙ্কেন। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার দাবি করেছেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায়, তাহলে তারা তাইওয়ানের রক্ষার্থে এগিয়ে আসবে।

ব্লিঙ্কেন জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই চীন ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ যোগাযোগ কমে গিয়েছিল। তুচ্ছ বিষয়েও সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটা ঠিক করার উদ্দেশ্যেই এই বৈঠক।

Banglabid

তিনি জানান, আমেরিকা ‘এক চীন’ নীতিতে বিশ্বাসী। তাইওয়ানের স্বাধীনতাকে ওয়াশিংটন সমর্থন করে না। তবে তাইওয়ান প্রণালীতে চীনের আগ্রাসী পদক্ষেপকেও সমর্থন করে না।

তিনি এসময় অভিযোগ করে বলেন, উচ্চপর্যায়ের কথোপকথন এড়িয়ে গেছে চীন।

ব্লিঙ্কেন বলেন, চীনের সঙ্গে সামরিক পর্যায়ে আলোচনার জন্য আবেদন জানিয়েছিল আমেরিকা। তবে চীন এই বিষয়ে কোনও কথা বলেনি।

Reneta

বৈঠকে এই সময় শিনজিয়াং, তিব্বত এবং হংকংয়ে মানবাধিকার লঙ্ঘন, চীনে মার্কিন নাগরিকদের আটকে রাখার বিষয়টি ছাড়াও নর্থ কোরিয়ার পারমাণবিক কর্মসূচি, ইউক্রেন যুদ্ধের বিষয় নিয়েও আলোচনা হয়।

এসময় ব্লিঙ্কেনকে শি বলেন, একটি সুস্থ ও ভারসাম্যযুক্ত চীন-আমেরিকা সম্পর্ক প্রয়োজন। যুক্তরাষ্ট্রের অবস্থানকে সম্মান করে চীন এবং একই রকম সম্মান যুক্তরাষ্ট্রের থেকেও আশা করে।

প্রসঙ্গত, তাইওয়ান ইস্যুতে বারবারই সম্পর্ক বিগড়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের। আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সেদেশের অর্থনীতির দিকে নজর দিতে হবে বাইডেন প্রশাসনকে। মার্কিন অর্থনীতির প্রসার ঘটানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে চীন। আবার আগামী বছর তাইওয়ানেও নির্বাচন রয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরেই তাইওয়ান সংলগ্ন এলাকায় নিজেদের ক্ষমতা দেখিয়ে আসছে চীন। এমনকি বহুবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে চীনা যুদ্ধবিমান। এই অবস্থায় চীন যদি তাইওয়ানের ওপর সত্যি সত্যি হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থান আসলে কী হবে, তা নিয়ে কৌতুহলী সবাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাচীনতাইওয়ানস্বাধীনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT