রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে আরপিও সংশোধন করা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দলীয় প্রতীকে নির্বাচনের বিধান সমর্থন করলেও ত্রয়োদশ নির্বাচনে জোটের প্রতীকে ভোট হতে পারে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে দলটির প্রতিনিধি দল।
সাইফুল হক বলেন, নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান সমর্থন করি, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রতীকে ভোট করার সুযোগ রাখা উচিত।
নির্বাচনে প্রার্থীর জামানত কমানোর দাবি করে নির্বাচনী ব্যয় কমানোরও আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ এই নেতা বলেন, কালো টাকার খেলা বন্ধ করা না গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।







