মামলায় হেরে এমনিতেই বিধ্বস্ত অ্যাম্বার হার্ড। তার ওপর মিডিয়া জুড়ে শুধু জনি ডেপের বন্দনা। জনির এই সাফল্য নাকি সইতে পারছেন না অ্যাম্বার। মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি। এমনটাই জানা গেছে এক সূত্রে।
জানা গেছে, অ্যাম্বার হার্ড তার বোন হুইটনির কাছে গিয়ে মানসিক বিপর্যস্ততার কথা জানিয়ে সাহায্য চেয়েছেন। হলিউড লাইফে অভিনেত্রীর কাছের এক সূত্র জানিয়েছে, জনি ডেপের সাফল্য সহ্য করতে পারছেন না তিনি।
সূত্রের তরফ থেকে বলা হয়েছে, ‘অ্যাম্বারকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন হুইটনি। পুরো সময়টাতেই তিনি পাশে ছিলেন।’
ক্যারিয়ারের বড় ধাক্কা সামলে আবার নিজেকে গুছিয়ে নিচ্ছেন জনি ডেপ। নেটফ্লিক্সের ফ্রেঞ্চ ড্রামা ‘জিন দু বারি’তে দেখা যাবে জনি ডেপকে। এই ছবিতে তিনি অভিনয় করছেন ফরাসি রাজা ‘লুই ফিফটিন’-এর চরিত্রে।
এছাড়াও ইতালীয় শিল্পী অ্যামেডিও মোডিগ্লিয়ানিকে নিয়ে বায়োপিক নির্মাণ করছেন তিনি। শোনা যাচ্ছে, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রেও আবার দেখা যেতে পারে অভিনেতাকে।
সূত্র: কইমই







