বিনোদন

আম্বানির ছেলের বিয়ে, রেকর্ড পারিশ্রমিক নিলেন রিয়ান্না!

বিনোদন শিল্পীদের স্টাইলিশ পোশাক ও মেকআপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদন শিল্পীদের বিভিন্ন স্টাইলিশ পোশাক ও মেকআপের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আম্বানিদের অনুষ্ঠান মানেই যেন রাজকীয় ব্যাপার! কিংবা রাজকীয় ব্যাপারকেও হার মানায়! যাকে অনুষ্ঠান না বলে, উৎসব বলাই শ্রেয়। অনন্ত-রাধিকার বিয়ে হবে জুলাই মাসে, তবে তার আগে ১,২ ও ৩ মার্চ, তিনদিন ধরে চলছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। যে অনুষ্ঠানে শুক্রবার (১ মার্চ) পারফর্ম করছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ান্না।

ধনকুবেরের ছেলের বিয়েতে গাইতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন রিয়ান্না এই প্রশ্ন রীতিমত আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের সূত্রের খবরে জানা যায়, রিয়ান্না প্রায় ৬৬ থেকে ৭৭ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। যা কিনা ২০১৮ সালে আম্বানি কন্যা ইশা আম্বানির বিয়েতে পারফর্ম করা পপ কুইন খ্যাত বিয়ন্সের পারিশ্রমিকের তুলনায় ২৫০ শতাংশ বেশি বলে দাবি করছে সংবাদমাধ্যমগুলো।

মূলত ২০১৮ সালে আম্বানি কন্যা ইশার বিয়েতে পারফর্ম করেছিলেন হলি তারকা বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারস, মেরুন ৫। যাদের ভেতর সবচেয়ে বেশি পারিশ্রমিক ছিল বিয়ন্সের। সেই ইভেন্টে পারফর্ম করতে বিয়ন্সে নিয়েছিলেন ২২-৩৩ কোটি রুপি। যেটি রিয়ান্নার পারিশ্রমিকের তুলনায় অনেক কম।

এদিকে ভারতের গুজরাটের জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিয়েতে অংশ নিয়েছেন মার্ক জুকারবার্গ, বিল গেটস থেকে শুরু করে ভারতীয় ভিআইপি ও বলিউড সেলিব্রেটিরা।

জানা গেছে, অনন্ত-রাধিকার দেশ-বিদেশের ভিআইপিদের প্রাক-বিবাহের উদযাপনে ব্যবস্থা রাখা হয়েছে ২৫০০ ধরনের খাবারের আইটেম। ৬৫ বাবুর্চির তৈরি বিশেষ এসব খাবারে ভারতীয় স্বাদের সঙ্গে থাকছে জাপানি, থাই, মেক্সিকান এবং পারসি খাবারের স্বাদও।- কইমই

বিষয়:আম্বানি পারিশ্রমিক বিয়ন্সে মুকেশ আম্বানি রিয়ান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…