চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন অমিতাভের ‘অমর আকবর অ্যান্থনি’ ছবির চিত্রনাট্যকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
অমিতাভ বচ্চন বসে আছেন একটি সোফায়, পরেছেন লালচে রঙের শার্ট।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন অমিতাভ বচ্চন অভিনীত ‘অমর আকবর অ্যান্থনি’ ছবির চিত্রনাট্যকার প্রয়াগ রাজ শর্মা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই চিত্রনাট্যকার। রবিবার (২৪ সেপ্টেম্বর) শিবাজী পার্ক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

তিনি যে কেবল চিত্রনাট্যকার ছিলেন এমনটা নয়। একাধারে তিনি গায়ক ছিলেন, সংলাপ লিখতেন, এমনকি ছবিও পরিচালনা করেছেন। এলাহাবাদের বাসিন্দা ছিলেন প্রয়াগ রাজ শর্মা, সেখান থেকে এসে মুম্বাইতে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। প্রাথমিক ভাবে তিনি পৃথিবী থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। গ্লোবাল সিনেমার ক্ষেত্রেও নিজের ছাপ রেখে গেছেন তিনি।

‘ঝুক গয়া আসমান’ ছবিতে সংলাপ লিখেছিলেন প্রয়াগ রাজ, সেই ছবি থেকেই তিনি খ্যাতি পান। এছাড়াও তার গাওয়া গানের তালিকায় রয়েছে ‘ইয়াহু চাহে কই মুঝে জঙ্গলি কাহে’, অমিতাভ বচ্চন অভিনীত ‘কুলি’ ছবির ‘আল্লা রাখা’ গানটিও। তিনি বলিউডের কাপুর, খানদের প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন। যেই তালিকায় বাদ যাননি রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর মতো অভিনেতারাও।

Banglabid

একাধিক জনপ্রিয় ছবির চিত্রনাট্য তারই লেখা। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘রোটি’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘ধরম বীর’, ‘সুহাগ’, ‘দেশ প্রেমী’, ‘কুলি’ সহ আরও অনেক সিনেমা। ‘গ্রেপ্তার’ ছবিতে তার জন্যই অমিতাভ বচ্চন, রজনীকান্ত এবং কমল হাসান একত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটিও তারই পরিচালনা করা। এছাড়াও তিনি ‘গেয়র কানুনি’ ছবিটিও পরিচালনা করেছিলেন। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া মেনে এসেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর আকবর অ্যান্থনিঅমিতাভ বচ্চনচিত্রনাট্যকারমারা গেছেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ

পরবর্তী

এক নজরে কেমন হল বিপিএলের সব দল

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল উল্লাসে ভাসছে, চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে কেমন হল বিপিএলের সব দল

পরিণীতি আইভরি লেহেঙ্গায় সংগীত পার্টিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতপার্টিতে আইভরি লেহেঙ্গায় নজর কাড়লেন পরিণীতি

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT